শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৫ পিএম, ২০২৬-০১-০৬
সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বার সভাপতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ইরিনি মারিয়া গৌনারি, মারসেল নাগী সুপ্রিম কোর্ট বার সভাপতির সঙ্গে আইনগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশে নির্বাচন পরিচালনার আইনি কাঠামোর পাশাপাশি রাজনৈতিক ও প্রচারণার পরিবেশ সম্পর্কে একটি বিস্তৃত ধারণা লাভ করেন। এ সময় ব্যারিস্টার সাকিব মাহবুবসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণে এবং বাংলাদেশে ইইউ প্রতিনিধিদল, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে যথাযথভাবে সম্পাদিত একটি প্রশাসনিক চুক্তি অনুসারে গঠিত হয়েছে। এর ফলে আসন্ন সাধারণ নির্বাচনের সময় সারা দেশে পর্যবেক্ষক মোতায়েন করতে পারবে তারা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited