বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

গুম, খুন ও সকল গণহত্যার দ্রুত বিচার করতে হবে : মিজানুর রহমান চৌধুরী

আবদুল্লাহ মজুমদার :    |    ০৭:২৭ পিএম, ২০২৪-০৮-১৭

গুম, খুন ও সকল গণহত্যার দ্রুত বিচার করতে হবে : মিজানুর রহমান চৌধুরী

২৮ অক্টোবর লগ্গি বৈঠা, পিলখানা গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যাসহ সকল গণহত্যার বিচার ও সকল গুম, খুনের দ্রুত বিচার দাবিতে লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ এডিটরস ফোরামের সভাপতি, লাভ বাংলাদেশের প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী-বিএনপির দুর্নীতিবাজ, টাকা পাচারকারী ও লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করাসহ চট্টগ্রামের মাফিয়া, গরুচোর ও ব্যবসায়ী এস আলমের অবৈধ সম্পদও বাজেয়াপ্ত করা জরুরি হয়ে পড়েছে। এস আলম ব্যাংক দখল থেকে শুরু করে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছিলো সারাদেশে। স্বৈরাচার শাসকের পতনের মধ্য দিয়ে জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। এ আন্দোলনের সকল কৃতিত্ব ছাত্র-ছাত্রীদের। তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান মিজানুর রহমান চৌধুরী।  তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতার জন্য জাতি আজ আলোর মুখ দেখতে পেয়েছে। আমরা যেন এ সফলতা ধরে রাখতে পারি। তাদেরকে যেন ভুলে না যাই।

১৭ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১ টায় লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগর কার্যালয়ে মহানগর সভাপতি লেখক-সাংবাদিক আবদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি আলোচক ছিলেন সংগ্রামী রাজনীতিবিদ, লাভ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা সেলিম উল্লাহ, রাজনীতিবিদ ফিরোজ চৌধুরী, মোঃ শহিদুল ইালাম শহিদ (চেয়ারম্যান)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকাসহ ২০২৪ সালের ঘটনা যুক্ত করলে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। জবাবদিহি ও আইনের শাসন বজায় রাখতে পারেনি আওয়ামী লীগ। অকার্যকর বিচার ব্যবস্থার কারণে সরকারের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে এসব বিচারবহির্ভূত হত্যা, গুম, খুনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক প্রতিপক্ষ, সরকারের সমালোচক ও ভিন্ন মতাবলম্বীদের দমনের কাজে সরকারের পক্ষে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করা হয়। এসব বিচারবহির্ভূত হত্যা, গুম-খুনের ঘটনার মধ্যে নির্যাতনে হত্যা, ক্রসফায়ার, হত্যার ভয় দেখিয়ে টাকা আদায়, বিরোধী রাজনৈতিক কর্মীদের গুলি, ব্যবসায়ীকে আটক করে মালামাল লুট, নাগরিকদের গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায়ের মতো ঘটনা সংঘটিত হয়।

কবি নজরুল কলেজের  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলাউদ্দিন বেলাল তার ওপর নির্যাতনের ঘটনা উল্লেখ করে বলেন, আমরা একটি স্বাধীনতার দিকে অগ্রসর হয়েছি। এ স্বাধীনতা রক্ষা করা নাগরিকদের দায়িত্ব।

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন লাভ বাংলাদেশের চীফ কোর্ডিনেটর সাইকোলজিস্ট আ.ন.ম তাজওয়ার আলম, সাংবাদিক ও রাজনীতিবিদ মৌলানা নুর মোহাম্মদ, সাংবাদিক শাহজালাল, লাভ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ও মহানগর সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কবি নজরু কলেজের আন্দোলনকারী আলাউদ্দিন বেলাল, সাংবাদিক আশিকুর রহমান, সাংবাদিক মো. দিদারুল কবির, সাংবাদিক মো. রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক তারেকুল ইসলাম, রাকিবুল ইসলাম, সাংবাদিক নুরুল আযম, শান্ত।
এছাড়াও বাংলা টিভি,বিজয় টিভি, মাই টিভি, গ্লোবাল টিভি ও অনলাইন নিউজপোর্টালের বেশ কজন সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর