বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

কিশোরগঞ্জে আবারও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:৪৯ পিএম, ২০২৫-১১-২৯

কিশোরগঞ্জে আবারও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলায় মোঃ মাহতাব (৫০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মাহতাব সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পূর্ব জিনারাই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
স্বজনদের অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে মাহতাবকে দ্রুত হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি দেখে তাকে চতুর্থ তলার মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে ভর্তি করার পর প্রয়োজনীয় ওষুধ এনে দেওয়ার পরও দায়িত্বে থাকা নার্সরা কোনো চিকিৎসা দেননি বলে দাবি করেন স্বজনেরা।
তারা জানান, বারবার ডাকাডাকির পরও নার্সরা রোগীর কাছে না আসায় কিছুক্ষণ পরই মাহতাবের মৃত্যু হয়। ঘটনার পর দায়িত্বে থাকা নার্স টুম্পা রানী সিং ও রুমা আক্তার ওয়ার্ড ছেড়ে বেরিয়ে যান বলেও অভিযোগ রয়েছে। ডিউটি খাতা পর্যালোচনা করেও তাদের অনুপস্থিত থাকার সত্যতা পাওয়া গেছে।
নিহতের স্বজনদের আরও অভিযোগ, নার্সদের গাফিলতির বিষয়ে ডিউটিরত চিকিৎসককে জানাতে গেলে তিনি উল্টো স্বজনদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরে কয়েকজন মেডিকেল শিক্ষার্থী এসে স্বজনদের আটকে রাখা, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং মারধরের চেষ্টা চালায় বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার বিষয়ে কথা বলতে চাইলে কর্তব্যরত চিকিৎসক ডা. জয় ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন,চিকিৎসার অবহেলায় মৃত্যুর খবর পেয়ে মেডিকেল পুলিশ পাঠানো হয়। তারা গিয়ে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বজনরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এটি প্রথম নয়-শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অতীতে একাধিকবার চিকিৎসা অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। জীবন বাঁচাতে রোগীরা হাসপাতালে ছুটে এলে যদি যথাযথ চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেন, তবে জবাবদিহিতা কোথায়-এ প্রশ্ন এখন এলাকাবাসীর।

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর