বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

ঢাকা, ২৯ জুলাই ২০২৬:

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০২ পিএম, ২০২৬-০৭-২৯

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

আব্দুল হালিম সরদার:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব-২০২৬’-এ দেশজুড়ে নজরুলপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে সৃষ্টি হয় এক উৎসবমুখর মিলনমেলার পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এডুকেশন ক্লাব, জাতীয় শক্তি এবং বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও ন্যায়বিচারের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। তিনি আরও বলেন, নজরুলের চিন্তা ও দর্শন একটি বৈষম্যহীন, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনে আজও সমানভাবে প্রাসঙ্গিক।
এছাড়াও অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম নজরুলের সাম্য ও মানবতার আদর্শ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তিন দিনব্যাপী উৎসবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, নাট্য পরিবেশনা, নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে জাতীয় কবির জীবন, সাহিত্য, দর্শন ও সংগ্রামী চেতনাকে দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরা হয়।
এতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিপ্রেমী, সাহিত্যপ্রেমী, শিক্ষাবিদ, শিল্পী এবং বিপুলসংখ্যক নজরুলভক্ত অংশ নেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ ও নজরুলচর্চার প্রাণবন্ত আবহ।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, দেশপ্রেম, সাম্য ও মানবিক মূল্যবোধ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর