বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কৃষকদের প্রণোদনা ও ঋণের ক্ষেত্রে বাধা আসে: কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩৯ পিএম, ২০২৬-০১-২৮

কৃষকদের প্রণোদনা ও ঋণের ক্ষেত্রে বাধা আসে: কৃষি উপদেষ্টা

‘কৃষকেরা অর্থনীতির মেরুদণ্ড’ উল্লেখ করে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, “কৃষেরা প্রণোদনা পায় না, ঋণ দিতে গেলে অনেক বাধা আসে। অথচ শিল্প কলকারখানা ঋণ নিলে তাদের ঋণ পরিশোধে আমরা অনেক অংশ মওকুফ করে দিই।” বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ট্রান্সফরমিং বাংলাদেশ এগ্রিকালচার : আউটলুক ২০৫০ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। কৃষি উপদেষ্টা বলেন, কৃষকদের আমরা ভুলে যাই। এখানে সরকার, জনগণ কেউ আমরা তাদের মনে রাখি না। তিনি বলেন, যুদ্ধ-পরবর্তী জমি বেশি ছিল, লোকসংখ্যা কম ছিল। এখন লোক বেশি, জমির পরিমাণ কমে গেছে। তবু কিন্তু কৃষির উৎপাদন থেমে নেই, খাবারের সংস্থান হচ্ছে। উপদেষ্টা বলেন, “আমাদের বড় বড় সেমিনার হয়, সেখানে কৃষকদের প্রতিনিধি আসেঅ জানি না, তারা কখনো মাঠে গিয়ে হাল ধরেছেন কি না। তবে মাঠে গিয়ে যারা কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত, তাদের অবদান সব থেকে বেশি “ তিনি কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, “যারা মাঠে চাষবাদ করে, তাদের যেন উন্নতি হয়। তাদের যেন আমরা ভুলে না যাই। কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না।” কৃষি উপদেষ্টা তার লিখিত বক্তব্য বলেন, বাংলাদেশে কৃষি খাতের দীর্ঘমেয়াদি রূপান্তরের লক্ষ্যে ‘Transforming Bangladesh Agriculture: Outlook 2050’ প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কৃষি খাতকে একটি টেকসই, জলবায়ু সহনশীল, উদ্ভাবনভিত্তিক, বাজারমুখী এবং অধিক উৎপাদনশীল খাতে পরিণত করা। ইইউ কি এ বছর শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করবে?ইইউ কি এ বছর শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করবে? তিনি আরো বলেন, “এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা আমাদের দেশের কৃষি খাতের ভবিষ্যৎ গঠনের জন্য এই পরিকল্পনা প্রণয়ন করছি। আগামী ২৫ বছরে বাংলাদেশের কৃষির রূপান্তর আমাদের জীবনের মানোন্নয়ন, খাদ্যের নিরাপত্তা এবং গ্রামীণ উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পরিকল্পনার সফল বাস্তবায়ন শুধু কৃষি খাতের জন্য নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হবে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. মোস্তাফিজুর রহমান, সদস্য (সচিব), কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন, ড. মনজুর হোসেন, সদস্য (সচিব), সাধারণ অর্থনীতি বিভাগ, পরিকল্পনা কমিশন এবং ড. জিয়াকুন শি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর প্রতিনিধি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর