বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালকসহ ৮ জনের ব্যাংক হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪৭ পিএম, ২০২৪-১০-০৭

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালকসহ ৮ জনের ব্যাংক হিসাব ফ্রিজ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবার সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহতা দের পরিবারের ৮ জনের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রবিবার (৬ অক্টোবর) সব ব্যাংকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এছাড়া বসুন্ধরা গ্রুপের সব ধরনের ঋণ এবং আমদানি-রপ্তানির তথ্য চাওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে বিএফআইইউতে এসব তথ্য দিতে হবে। 
অন্য যাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তারা হলেন বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান, ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান। এছাড়া সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান। 
চিঠিতে ব্যাংকগুলোকে বলা হয়, এই আটজনের নামে একক মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসাবও এক মাসের জন্য স্থগিত রাখতে হবে। এসব ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংকে থাকা হিসাবে যত ধরনের লেনদেন হয়েছে তার তথ্যও চেয়েছে বিএফআইইউ।
এছাড়া বসুন্ধরা গ্রুপরে এই আট পরিচালকের এবং তাদের প্রতিষ্ঠানের নামে ঋণ থাকলে তার হিসাব নম্বর, ঋণের বর্তমান স্থিতি, খেলাপি থাকলে তারও তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে বিএফআইইউ। পাশাপাশি আমদানি বা রপ্তানি সংক্রান্ত তথ্য বিশেষ করে আমদানি বা রপ্তানির বিলের বিস্তারিত তথ্য, লকার সংক্রান্ত তথ্য চিঠি পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এসব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সাধারণত সন্দেহজনক লেনদেনের তথ্য পেলে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়।
অ্যাকাউন্ট ফ্রিজের পাশাপাশি এসব ব্যক্তি ও বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানের ঋণ হিসাবের তথ্য তলব করা হয়েছে। এ ক্ষেত্রে ঋণগ্রহীতার নাম, ঋণ হিসাব নম্বর, ঋণের বর্তমান স্থিতি ও শ্রেণিমান জানাতে বলা হয়েছে। আমদানি-রপ্তানি তথ্যের ক্ষেত্রে কী পরিমাণ অর্থ অপ্রত্যাবাসিত আছে (দেশে আনা হয়নি) তাও বিস্তারিত জানাতে হবে।
এছাড়া লকার-সংক্রান্ত তথ্যও জানাতে হবে। এসবের পাশাপাশি তাদের প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব ধরনের সচল হিসাবের তথ্য দিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণী পাঠাতে হবে।
শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ। গতকাল আলাদা চিঠির মাধ্যমে আওয়ামী লীগ নেতা মাহবুবউল-আলম হানিফ ও তাঁর স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে বিএফআইইউ। এছাড়া সাংবাদিক মুন্নী সাহার অ্যাকাউন্টের যাবতীয় তথ্য তলব করা হয়েছে। এরই মধ্যে শেখ হাসিনা পরিবারের সদস্য, সাবেক মন্ত্রী, এমপি, পুলিশের দুর্নীতিগ্রস্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ীসহ অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ বা তলব করেছে সংস্থাটি।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর