শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫৩ পিএম, ২০২৬-১০-২১
মো সোহেল তালুকদার, পটুয়াখালী :
পটুয়াখালীর কলাপাড়ায় মুঘলাই পাঠাতে দেরি হওয়ার ঘটনায় নিজের নারী সহকারীকে মারধরের অভিযোগ উঠেছে এক নারী চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টার দিকে বেসরকারি ম্যাক্স হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে। আহত সহকারী লামিয়াকে উদ্ধার করে কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছেন তাঁর স্বজনেরা।
অভিযুক্ত চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমা ওই হাসপাতালের চিকিৎসক।
হাসপাতালে চিকিৎসাধীন লামিয়া জানান, প্রায় চার বছর ধরে তিনি চিকিৎসক রিমার সহকারী গহিসেবে কাজ করছেন। মঙ্গলবার রাতে চিকিৎসক তাঁকে দ্রুত বাসায় তিনটি মুঘলাই পাঠাতে বলেন। পরে তিনি মুঘলাই কিনে চিকিৎসকের গাড়িচালকের মাধ্যমে পাঠিয়ে দেন। তবে গাড়িচালক দেরিতে বাসায় পৌঁছানোয় চিকিৎসক তাঁর ওপর ক্ষুব্ধ হন।
লামিয়ার ভাষ্য, এ বিষয়ে চিকিৎসক জানতে চাইলে তিনি মুঘলাই পাঠানোর কথা জানান এবং গাড়িচালকের দেরির জন্য নিজের দায় নেই বলে উল্লেখ করেন। এরপর চিকিৎসক তাঁর সামনে থাকা কাচের ওয়েট পেপার ছুড়ে মারেন। পরে ফোন ও হার্ডবোর্ডসহ হাতের কাছে থাকা বিভিন্ন জিনিস ছুড়ে মারেন। একপর্যায়ে জুতা দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন বলে অভিযোগ করেন লামিয়া।
এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। লামিয়ার আরও অভিযোগ, এর আগেও চিকিৎসক তাঁর সঙ্গে এবং অন্যদের সঙ্গে একাধিকবার খারাপ আচরণ করেছেন। তবে ভয়ে কেউ মুখ খুলতে চান না।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙামাটির কোতোয়ালি থানার বিশেষ অভিযানে চুরি যাওয়া একটি ছাগল উদ্ধার, ২জন চোর ও ৯জন কিশোর সহ মোট ১১জà¦...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আতোয়ার রহমান, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের উত্তর গিদারী বারটিকরী মধ্যপাড়à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে রাতের আঁধারে এক দরিদ্র কৃষকের স্বপ্ন চুà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো: সোহেল তালুকদার, পটুয়াখালী : শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক লম্বা ছুটি এবং দুই দিনব্যাপী বিচ à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো: সোহেল তালুকদার, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited