শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৩:২৮ পিএম, ২০২৫-১২-১৫
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় এস আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক সাইফুল আলমকেও আসামি করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের পাবনা শাখা থেকে ‘জামান সিন্ডিকেট’ নামে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় এক হাজার ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
গত রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন- এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম (এস আলম), তার পরিবারের সদস্যরা, নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, জামান সিন্ডিকেটের চেয়ারম্যান রোকুনুজ্জামান মিঠু এবং ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় ও পাবনা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুদক জানায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে জালিয়াতি, ভুয়া কাগজপত্র ও দলিল তৈরি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করেন। এই দুর্নীতি নাবিল গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানও জড়িত রয়েছে। এর অংশ হিসেবে ইসলামী ব্যাংক পাবনা শাখায় নাবিল গ্রুপের এক কর্মচারীর নামে ‘জামান সিন্ডিকেট’ নামক কাগুজে প্রতিষ্ঠান খুলে এক হাজার ৪৫ একোটি টাকার বাই-মুরাবাহা টিআর বিনিয়োগ অনুমোদন ও বিতরণ করা হয়।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited