বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আনোয়ারা–কর্ণফুলীতে রাজনৈতিক অস্থিরতা, ভূমি দখল–দালালি–মাদক নিয়ন্ত্রণে ‘নতুন মাফিয়া চক্র’ সক্রিয়: প্রেস ব্রিফিংয়ে লাভ বাংলাদেশ পার্টি

চট্টগ্রাম ব্যুরো :    |    ১২:৪৮ এএম, ২০২৫-১০-৩০

আনোয়ারা–কর্ণফুলীতে রাজনৈতিক অস্থিরতা, ভূমি দখল–দালালি–মাদক নিয়ন্ত্রণে ‘নতুন মাফিয়া চক্র’ সক্রিয়: প্রেস ব্রিফিংয়ে লাভ বাংলাদেশ পার্টি

২৯ অক্টোবর, বুধবার সন্ধ্যায় লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী বলেন, তার জন্মস্থান আনোয়ারা–কর্ণফুলী (চট্টগ্রাম-১৩) এলাকায় আওয়ামী মাফিয়া চক্রের পলায়নের পর বিএনপি–জামায়াত সংশ্লিষ্ট নতুন দুর্বৃত্ত চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। অতীতে যারা ভূমি অফিস, রেজিস্ট্রি অফিস, থানা–কোর্টসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দালালি করতো, এখন তারা বিএনপি–জামায়াতের মিছিলে একাকার হয়ে একই পদ্ধতিতে দখল–বাণিজ্য ও ভয়ভীতি প্রদর্শন চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, সাবেক ভূমিমন্ত্রীর নিকটবর্তী সুবিধাভোগী ছাত্রলীগের গুণ্ডা ও দালালচক্র এখন বিএনপি–জামায়াতের ব্যানারে মিছিল–শোডাউনে অংশ নিয়ে স্থানীয় থানা প্রশাসনকে বিভ্রান্ত করছে। তাদের নিয়ন্ত্রণে রয়েছে বালি ব্যবসা, ভূমি দখল, মাদক ঘাঁটি, বাণিজ্যিক চাঁদাবাজি ও সরকারি জায়গায় ভুয়া দলিল তৈরির মতো অপকর্ম। 

প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে বিএনপির সম্ভাব্য এমপি পদপ্রার্থীরা ব্যানার টাঙিয়ে শোডাউন দিচ্ছেন। এসব মিছিলে ‘আওয়ামী টোকাই’ পরিচয়ে থাকা ব্যক্তিরা আশ্রয় নিয়ে অপকর্ম চালাচ্ছে। অথচ আওয়ামী লীগ সরকারে থাকার সময় বিএনপি বা জামায়াত কোনো বিরোধী মিছিল–আন্দোলন করেনি; বরং নিরাপত্তার খোঁজে আওয়ামী লীগের সখ্যতায় ছিল, ব্যবসা করেছে, টিকে থাকার চেষ্টা করেছে।

তাঁর দাবি, আওয়ামীলীগের নেতারা সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে লুটপাট করে রাতারাতি বিএনপি পরিচয়ে প্রভাব বিস্তার করছে, এবং স্থানীয় থানার নতুন কর্মকর্তারা তাদের অতীত পরিচিতি না জানার কারণে সহযোগিতা করে বসছেন।

তিনি অভিযোগ করেন, এনসিপি–র এক নেতা নিজেকে ‘মাফিয়া’ পরিচয়ে গডফাদার সাজছেন, মানুষের সাথে প্রতারণা–হয়রানি করছেন, জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরে পরিচয়ে পদবী বাগিয়ে নিয়েছেন। অথচ কোনো গণ–আন্দোলনে তার অস্তিত্ব ছিল না।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে তিনি জানান, সাবেক জেলা প্রশাসকের ব্ল্যাকমেইলের শিকার হয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আনোয়ারার এক টুকরো গুরুত্বপূর্ণ ভূখণ্ড বিদেশী একটি কোম্পানিকে অবৈধ লিজ দিয়েছেন। এই লিজ বাতিলের দাবি জানান তিনি। ঐতিহ্যবাহী দেয়ান পাহাড়—যেখানে মুনিরুজ্জামান ইসলামাবাদী একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন—আজ বুলডোজারের নিচে ধ্বংস হয়ে যাচ্ছে। স্থানীয় দালাল–টাউটরা ব্যবসা–বাণিজ্যের বিনিময়ে এসব ধ্বংসযজ্ঞে সহযোগিতা করছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আনোয়ারায় বিভিন্ন প্রকল্পে লুটপাট, ভুয়া দলিল তৈরি, সরকারি জায়গা খতিয়ানভুক্তকরণ এবং দরিদ্র ও সংখ্যালঘুদের সম্পদ দখলের ঘটনার তদন্ত দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, অতীতে সাবেক ভূমিমন্ত্রীর দালালি করা কিছু স্থানীয় সাংবাদিক এখন বিএনপি–জামায়াত পরিচয়ে আগের মতোই দালালিতে সক্রিয়।

এক্ষেত্রে তিনি সবাইকে সতর্ক করে সংশোধনের আহ্বান জানান। একই সাথে তিনি সাবেক তিনবারের সংসদ সদস্য বিএনপি নেতা সরওয়ার জামান নিজামের বিপুল ‘অবৈধ সম্পদ’ তদন্তের দাবি করেন এবং অভিযোগ প্রমাণ হলে গ্রেফতারের আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আইনের কাছে সকলে সমান। আওয়ামী লুটেরাদের গ্রেফতার করা হবে, বিএনপি লুটেরাদের ছেড়ে দেওয়া হবে—এটি কখনোই গ্রহণযোগ্য নয়। ভয়–ভীতি দিয়ে এলাকা নিয়ন্ত্রণ করা যাবে না।”

সাধারণ মানুষের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করতে দেশপ্রেমিক ছাত্র–জনতাকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে গণ–অধিকার প্রতিষ্ঠার আহ্বানে তিনি বক্তব্য শেষ করেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন—সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ জেলা মূখ্য সংগঠক, লাভ বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড সেলিম উল্লাহ, সদস্য ফিরোজ, চট্টগ্রাম জেলা সভাপতি মাওলানা নুর মুহাম্মদ, নগর সেক্রেটারি জালালসহ বিভিন্ন পেশাজীবী, দলীয় কর্মী এবং সাংবাদিকবৃন্দ।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর