শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৬:২২ পিএম, ২০২৫-০১-১৯
চট্টগ্রাম আনোয়ারায় আল মিজান ইসলামী রিসার্চ সেন্টারের উদ্যোগে লাভ দ্য পুওর চিলড্রেন-এর পরিচালনায় "সহীহ-শুদ্ধ কোরআন ও ফ্রি নামাজ শিক্ষা কেন্দ্র" এর শুভ উদ্বোধন মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জাতীয় শিশু সংগঠন "লাভ দ্য পুওর চিলড্রেন" এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মুনীর চৌধুরীর সভাপতিত্বে ১৮ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আলম নিজামী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এডিটরস ফোরামের সভাপতি, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম-এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান আলহাজ্ব নুরুল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন, দৈনিক আজাদী আনোয়ারা প্রতিনিধি নুরুল ইসলাম, কর্ণফুলী-আনোয়ারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমডিএইচ রাজু, দৈনিক পূর্বকোণ আনোয়ারা প্রতিনিধি সুমন শাহ, দৈনিক যুগান্তর কর্ণফুলী প্রতিনিধি বদরুল হক, দৈনিক আমাদের চট্টগ্রাম প্রতিনিধি এস এম সালাহ উদ্দিন, দৈনিক পূর্বদেশ আনোয়ারা প্রতিনিধি জাহেদুল ইসলাম হৃদয়, আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফারহাদুল ইসলাম, দৈনিক বিজনেস বাংলাদেশ আনোয়ারা প্রতিনিধি জাবেদুল ইসলাম, সমাজসেবক হাজী শহীদুল রহমান খোকন, দলিল লেখক মহিউদ্দিন।
মুনাজাত পরিচালনা করেন কুমিল্লা জামিয়া ইসলামিয়া হেদায়তুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি ফয়জুল্লাহ হাফিজি (কুমিল্লা বড় হুজুর)।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা আবরারুল হক ও মাওলানা শফিউল আলম কুতুবী।
অনুষ্ঠান শেষে আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন এতিম ছাত্রদের মাঝে কোরআন শরিফ উপহার দেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited