বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সংবিধান বিকৃতি রোধে আমরা চাই একটি স্থায়ী পরিবর্তন : পার্বত্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৩ পিএম, ২০২৬-০১-১৭

সংবিধান বিকৃতি রোধে আমরা চাই একটি স্থায়ী পরিবর্তন : পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা এমন একটি স্থায়ী পরিবর্তন চাই, যাতে ভবিষ্যতে কেউ আর ইচ্ছেমতো সংবিধান বিকৃত করতে না পারে।  দেশের চাবি এখন আপনাদের হাতে। নিজেদের আকাঙ্ক্ষা পূরণে এবং একটি প্রকৃত গণতান্ত্রিক দেশ গঠনে তিনি সবাইকে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। গতকাল খাগড়াছড়ি জেলা টাউন হলে আয়োজিত ‘গণভোট ২০২৬ : দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য সামনে রেখে ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এ দেশকে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে গড়ে তুলতে হবে। ক্ষমতার টানাটানি বন্ধ করে একটি স্থিতিশীল রাষ্ট্র কাঠামো তৈরির লক্ষ্যেই এই গণভোটের আয়োজন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উল্লেখ করেন, আমি এখানে কোনো নির্দিষ্ট প্রতিনিধি নির্বাচিত করতে আসিনি, বরং আপনারা নিজেদের পছন্দমতো ভোট দেবেন। জুলাই বিপ্লবে এ দেশের মানুষ যেভাবে দায়িত্ব নিয়েছিল, একইভাবে এই গণভোটকেও তারা সার্থক করে তুলবে। উপদেষ্টা উপস্থিত সবাইকে জুলাই সনদের ১১টি পয়েন্ট মনে রাখার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে অনুষ্ঠিত হচ্ছে, যা রাষ্ট্র সংস্কারের একটি ঐতিহাসিক সুযোগ। সভায় জানানো হয়, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি জেলা ও রামগড় তথ্য অফিসের মাধ্যমে সাধারণ ভোটারদের সচেতন করতে নিয়মিত প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর