বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ থাকবে : এসপি সৈয়দ রফিকুল ইসলাম

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:৩৫ পিএম, ২০২৫-১২-০১

যশোরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ থাকবে : এসপি সৈয়দ রফিকুল ইসলাম

যশোর ব্যুরো :
জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন যশোরের নতুন পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেছেন, “অপরাধ দমনে কোনো ছাড় নেই। পুলিশ মাঠে আছে, মাঠেই থাকবে।”
রোববার দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়ে তিনি জেলার সামগ্রিক নিরাপত্তা,ভবিষ্যৎ পরিকল্পনা ও পুলিশি কার্যক্রম তুলে ধরেন।
সভায় এসপি সৈয়দ রফিকুল ইসলাম বলেন,থানার এসআই ও ফোর্সের সদস্যরা নির্ঘুম রাত কাটিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন, যা প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন,“কেউ থানায় কাউকে না পেলে সরাসরি আমাকে ফোন করবেন। আমি নিজেই ব্যবস্থা নেব।”
তাঁর ভাষায়,“দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসন ও জনগণের আস্থা বাড়ায়। অপেশাদার আচরণের কোনো জায়গা নেই।”
শহরের দীর্ঘদিনের যানজট নিরসনেও বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাণিজ্যিক এলাকায় অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরসহ আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, রুহুমল আমিন,আহসান হাবীব, রাজিবুল ইসলাম, ইমদাদুল হক,কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত, ডিবির ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান।#
 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর