বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

উপকূলের মানুষের সংকট ইশতেহারে তুলতে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১০ পিএম, ২০২৬-০১-১১

উপকূলের মানুষের সংকট ইশতেহারে তুলতে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে সংযুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।  রোববার (১১ জানুয়ারি) সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে সংযুক্তির নাগরিক সংলাপে নেতারা এ প্রতিশ্রুতি দেন। সংলাপে বিএনপির নেতা নাহিদুল খান বলেন, জলবায়ুসংক্রান্ত এবং আমাদের উপকূলের যে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীকে কীভাবে আমরা প্রটেক্ট করতে পারি, সেটা হচ্ছে আলোচনা। জলবায়ু চেঞ্জ সংক্রান্ত সমস্যাটি শুধু বাংলাদেশের প্রবলেম না, এটা একটা ইন্টারন্যাশনাল প্রবলেম।  তিনি বলেন, আমাদের দেশে বা বিশ্বে মূলত তিনটি সম্পদ। জনগণ, জল এবং জমিন। বাংলাদেশের আমাদের জনসংখ্যা সবচেয়ে বেশি। সুতরাং এটা আমাদের নাম্বার ওয়ান রিসোর্সেস। নাম্বার সেকেন্ড হলো জল এবং আমাদের জমি সবচেয়ে কম সেজন্য আমি এটা তৃতীয় নাম্বারে রাখলাম। আমাদের যে আজকের আলোচনা এই আলোচনার মূল বিষয় ওয়াটার রিলেটেড উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়। আমাদের উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে যেসব সমস্যা রয়েছে সেগুলোকে আমরা কীভাবে সমাধান করতে পারি সেটার উপর আলোচনা করব। তিনি বলেন, আগামীতে যারা ক্ষমতায় আসবেন, রাজনৈতিক দলগুলো উপকূলের বিষয়ে দেখবেন। গত ১৫-১৭ বছর বা ৫০ বছরের সরকার উপকূলে মনোযোগ দেয়নি।  জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগরের নেতা মোহম্মদ ওয়াহিদ আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপকূল সংকট, যারা উপকূলের মানুষ আছেন তাদের চাওয়াটা কি? ৫০ জন সংসদ সদস্য আছেন, তারাও সেই এলাকার মানুষের পক্ষে কাজ করবে। তাদের মনোনীত প্রার্থীরা সংসদে কথা বলবে। তিনি আরও বলেন, আজকে যে কথাগুলো এখানে উঠে এলো, আমি দৃঢ় বিশ্বাস করি এগুলো কোথাও না কোথাও কোনো একটা ইমপ্যাক্ট করতে বাধ্য। রাজনৈতিক দলগুলো আপনারা সরকারে যারা থাকবেন, বিরোধী দলে যারা থাকবেন, সবাই মিলেই জলবায়ু যে আমাদের চ্যালেঞ্জটা আছে, সেগুলো মোকাবিলা করতে হবে। তিনি বলেন, আমরা যারা রাজনৈতিক দল আছি, রাজনৈতিক কর্মী আছি, আমাদের দায়িত্ব তাদের জন্য কিছু একটা করা। যাতে তাদের দৈনন্দিন যে জীবন আছে, জীবিকা আছে, তারা যেই নোনাজলে তাদের যে জীবন ভাসে এই ভাষাটা যেন আমরা একটু বেটার কিছু করতে পারি। সে অঙ্গীকার থাকবে জাতীয় নাগরিক কমিটির পার্টির পক্ষ থেকে। বাসদ মার্কসবাদীর পক্ষে সীমা দত্ত বলেন, আমরা ঢাকা শহরে যারা থাকি, তারা হয়তো বা যখন একটা বড়ো দুর্যোগ হয় সেই দুর্যোগের সময় আমরা উপকূল অঞ্চলের মানুষের যে দুঃখ দুর্দশার কথা সেটা আমরা শুনতে পাই। পরবর্তী সময়গুলোতে আসলে এগুলো আমাদের চোখের সামনে থাকে না। এখানে যারা দেশ পরিচালনা করেন, রাজনৈতিক দলগুলো যখন যে দল ক্ষমতায় আসেন আমরা দেখি দলগুলো আসলে তারা তাদের পকেট ভারী করার যে কাজ সেটাই আসলে তার মূলত তারা করেছে। তিনি আরো বলেন, সাধারণ নাগরিক যারা তাদেরকে কিন্তু রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার মধ্যে ফেলতে হবে। আমরা কিন্তু সবসময় সাধারণ মানুষের যে দাবিগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা আমাদের নির্বাচনী যে ইশতেহার সেই ইশতেহারে শুধু নয়, এটা আমরা কিন্তু মোটা দাগে বলছি। সীমা দত্ত বলেন, আমরা রামপালের কয়লা বিদ্যুৎ কেন্দ্র, গত আওয়ামী সরকারের আমলে সেটা সেখানে চালু হয়েছে। তার মধ্য দিয়ে যে এখানে আমাদের সুন্দরবনের মতো এত বিশাল একটা যে বনভূমি, সেই বনভূমিসহ সেখানকার জনগোষ্ঠীর উপরে এবং পুরো বাংলাদেশের অর্থনীতিতে তার যে বিরূপ প্রভাব কীভাবে পড়ছে সেটা কিন্তু আমরা বলার চেষ্টা করেছি।  গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে মনির উদ্দিন পাপ্পু বলেন, আমরা জলবায়ু ও স্বাস্থ্য বিষয়ে কাজ করছি। কিছু সুনির্দিষ্ট প্রস্তাব করেছি। আমরা ২০ তারিখের পরে আমরা এগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। এটা একটা আমরা লক্ষ্য ঠিক করেছি। তিনি বলেন, আমাদের পার্টির যে রূপরেখা আছে, ঘোষণাপত্র আছে এগুলো আমরা অনেকদিন ধরে কাজ করছি। বহু বছর ধরে গত ১০-১৫ বছর ধরে এগুলো নিয়ে আমরা সিরিয়াসলি কাজ করেছি। আমরা এগুলো আরো সুনির্দিষ্ট করে প্রস্তাব করব। আমাদের ইশতেহারে উপকূলের বিষয়ে নিদিষ্ট প্রস্তাব করব। তিনি আরো বলেন, আমাদের পুরো উপকূলের পরিস্থিতি আসলে চ্যালেঞ্জিং। ওটা কাটানো ওটা আমরা কাটাতে মানে ওটা নিয়ে আমাদের একটা স্ট্রাগল করতে হবে। সেদিকে রাজনৈতিক দলগুলোর ফোকাস দিতে হবে। বাসদের পক্ষ থেকে বজলুর রশিদ ফিরোজ বলেন, প্রাকৃতিক বলি আর মনুষ্য সৃষ্ট দুর্যোগ বলি, সেই দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় এখানকার নারীরা, শিশুরা দরিদ্র জনগোষ্ঠী, শ্রমজীবী মানুষ এবং উপকূলের যে শ্রমজীবী মানুষ তারাই আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, আমরা তো নিজেরাই নিজেদেরকে সেখানে ধ্বংস করে ফেলছি। সুন্দরবন ধ্বংস করে ফেলছি। বন উজাড় করে ফেলছি। তারপর নানা নানাবিধ কাজে নদী দখল করছি। দূষণ করছি। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিপূরণের টাকা বিগত সরকারের সময় ৫০০ কোটি টাকা এসেছিল। সেই টাকার কি হয়েছে? সেটার হিসাব নিকাশ নেই। কিন্তু আমরা আশা করছিলাম যে, অন্তর্বর্তীকালীন সরকার তারা সেটা খবর নিয়ে বের করবে। সেই টাকাটা কোথায় গেল। জলবায়ু নিয়ে যারা আমরা কাজ করছি এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেটা একটু সোচ্চার হওয়া দরকার। সেই তহবিলটা গেল কোথায় সেই টাকা, কার কাছে গেছে, সেটা আমার মনে হয় বের করা দরকার। সংলাপে স্বাগত বক্তব্যে রাখেন ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ।  

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর