বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইয়েমেন থেকে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩৬ পিএম, ২০২৫-১০-০৫

ইয়েমেন থেকে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা জানিয়েছে যে, তারা ইসরায়েলে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে যে, তারা অধিকৃত জেরুজালেম এলাকা লক্ষ্য করে প্যালেস্টাইন২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর আল জাজিরার।
গোষ্ঠীটি দাবি করেছে যে, তাদের এই আক্রমণ ‌‘সফলভাবে লক্ষ্য অর্জন করেছে’। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী রোববার (৫ অক্টোবর) ভোরে জানিয়েছে যে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
গাজা যুদ্ধের জন্য ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ২০২৩ সালের অক্টোবর থেকেই ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার এবং বোমা হামলা বন্ধের বিষয়ে সম্মতি জানিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, জিম্মি মুক্তি এবং ২০ দফা শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দিতে ইসরায়েল গাজা উপত্যকায় সাময়িকভাবে বোমা হামলা বন্ধের বিষয়ে রাজি হয়েছে।
ট্রাম্প ঘোষণা করেছেন যে, ইসরায়েল গাজা থেকে ‘প্রাথমিক ভাবে সেনা প্রত্যাহার’ করার বিষয়ে রাজি হয়েছে। তিনি শনিবার এক ঘোষণায় জানিয়েছে, ইসরায়েল গাজায় ‘প্রাথমিক প্রত্যাহার লাইন’ মেনে নেবে। এ বিষয়টি যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে আলোচনা করেছে।
হামাস এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই চুক্তির আওতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময় শুরু হবে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর