শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৫৩ পিএম, ২০২৬-০৮-০৩
বরুন দে বাপ্পী :
গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর পরই সিভিল সার্জন মহোদয়, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে তৎক্ষণাৎ উক্ত হাসপাতালে যান। ঘটনার সাথে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ, ডিউটি ডাক্তার, ওটি ইনচার্জ, নার্স ও রোগীর স্বজনদের সাথে কথা বলা হয়। হাসপাতালের সকল ধরনের কাগজপত্র লাইসেন্স ও ওটি কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।ওটিতে কিছু অনিয়ম ধরা পড়ায় সিভিল সার্জন ডা.এ এস এম
সোহরাব আল হোসাইন (ভারপ্রাপ্ত) মহোদয় এর উদ্যোগে হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটির) কার্যক্রম সিল গালার মাধ্যমে বন্ধ করে দেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু তারেক মহোদয়, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জনাব মাইনউদ্দীন মহোদয়,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মচারী বৃন্দ । সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ হতে তদন্ত কমিটি গঠন করে তদন্ত পূর্বক বিধিমোতাবেক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। ফেনী বাসীকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে আমরা আশ্বস্ত করতে চাই যে চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রকার অনিয়ম এর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণে জেলা স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক তৎপর রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ করার চেষ্টা করেছেন পোশাক কারখানার কà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া, কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার প্রবণতা র...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : "করবো সমবায় গড়বো দেশে, সবার আগে বাংলাদেশ।" এই প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ভূমধ্যসাগরের উত্তাল সাগরে মৃত্যুর মুখ থেকে উদ্ধার হওয়ার পর মিশরের দামিয়েত্ত কারাগারে আটক ৬৫ বাংল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited