শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৪৫ পিএম, ২০২৬-০২-১২
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ- ১১ (ভালুকা) আসনে প্রকাশ্যে ভোট প্রদানে বাঁধা না দেওয়ার অভিযোগে একজন সহকারী প্রিসাইডিং অফিসার এবং দুইজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিরুনীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি বুথে এজেন্ট পরিচয়ে বসে আছে কয়েকজন যুবক। কিন্তু তাদের পরিচয়পত্রে লিখা নেই নিজের নাম বা কোন প্রার্থীর এজেন্ট। শুধু প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর দেওয়া আছে। বিরুনীয়া কেন্দ্রের প্রিজাইডং অফিসার মুজিবুর রহমান বলেন, আসলে আমি একটু অসুস্থবোধ করছিলাম তাই খেয়াল করিনি। এ সময় সংবাদকর্মীদের সামনেই এজেন্টদেরকে নিজেদের প্রতীকের নাম লিখতে অনুরোধ করেন তিনি। ময়মনসিংহ-১১ ভালুকা আসনের হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মোর্শেদ আলম বলেন, অনেক কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে এগুলো করছে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা। এটা প্রহসনের নির্বাচন। এদিকে উপজেলার কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হরিণ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া ও প্রকাশ্যে ভোট দেওয়ায় সহকারী প্রিসাইডিং ও দুইজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফিরোজ হোসেন বলেন, প্রকাশ্যে ভোট প্রদানে বাঁধা না দেওয়ার কংশেরকূল উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী প্রিসাইডিং ও দুইজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited