বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় ২০টির অধিক অবৈধ বালু মহাল, প্রশাসনের নীরবতা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:২৬ পিএম, ২০২৫-১২-১৭

আনোয়ারায় ২০টির অধিক অবৈধ বালু মহাল, প্রশাসনের নীরবতা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলায় প্রশাসনের নিরবতা ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ বালু উত্তোলন। উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত বিশটির অধিক অবৈধ বালু মহাল দিন-রাত নির্বিঘ্নে বালু উত্তোলন করে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ কর্মকাণ্ডের পেছনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জুইদন্ডী, বরুমছড়া, বরকল, ইছাখালী, গহিরা ও আশপাশের এলাকায় নদী, খাল ও চর থেকে নিয়ম বহির্ভূতভাবে ড্রেজার ও স্কেভেটর মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে। এতে একদিকে মারাত্মকভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে নদীপাড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। অনেক এলাকায় বসতভিটা ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে, নষ্ট হচ্ছে ফসলি জমি, ব্যাহত হচ্ছে চাষাবাদ। সচেতন নাগরিকদের অভিযোগ, দিনের আলো থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো অভিযান চোখে পড়ছে না। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন ও ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের দাবি, মাঝে মধ্যে অভিযান পরিচালিত হলেও তা অনেকটাই লোক দেখানো। অভিযানের আগেই সংশ্লিষ্টরা খবর পেয়ে যাওয়ায় মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। কায়সার, কামাল, জাফর নামে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, বালু বহনকারী ট্রাক ও ডাম্পারের অবাধ চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত শব্দ ও ধুলাবালির কারণে স্বাস্থ্যঝুঁকিও দিন দিন বাড়ছে। এ বিষয়ে স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহল দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভবিষ্যতে আনোয়ারা উপজেলায় ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে। তারা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিয়মিত ও কার্যকর প্রশাসনিক অভিযান পরিচালনার আহ্বান জানান। এ প্রসঙ্গে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, অবৈধ বালু মহালের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। শীঘ্রই অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর