বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান : নিজেদের অধিকার আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৩০ পিএম, ২০২৬-০১-২৪

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান : নিজেদের অধিকার আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে

সাংবাদিকদের অংশগ্রহণে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, গণমাধ্যমকর্মীগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশপাশি অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত সময়ে গণমাধ্যমকর্মীগণ ঐক্যবদ্ধ না থাকার কারণে নিজেদের অধিকার আদায় করতে পারেনি। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত সর্মথন থাকলেও পেশাগতভাবে সাংবাদিকতায় রাজনৈতিক দলের হয়ে কাজ করা উচিত নয়। আমরা দেখেছি, সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক মতাদর্শের কারণে পেশাগত সংগঠনগুলোতে বিভক্তি। কোথাও ঐক্য নেই, একই নামে একাধিক সংগঠন রয়েছে। বিচারপতি এ কে এম আব্দুল হাকিম কর্মশালায় নির্বাচনে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয়, গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনি নীতিমালা ২০২৫, সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি-১৯৯৩ (সংশোধিত ২০০২), বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সাংবাদিকতা বিষয়ে প্রাসঙ্গিক ধারাসমূহ, বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট্র আইন, ২০১৪, তথ্য অধিকার আইন, ২০০৯ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। কর্মশালায় রিসোর্স পার্সনের বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর বলেন, সাংবাদিকতা পেশা দেশের সম্মানিত পেশার মধ্যে অন্যতম। এজন্য এই পেশায় নীতি-নৈতিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকতায় ঝুঁকি থাকলেও বস্তুনিষ্ঠ সাংবাদ প্রকাশে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আসন্ন নির্বাচনে সাংবাদিকগণের করণীয় বিষয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে উদ্বুদ্ধকরণে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মজিদ আলী, বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল প্রমুখ। উন্মুক্ত আলোচনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন একুশে টেলিভিশনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, দিনকালের রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক, সমকালের রংপুর অফিস প্রধান স্বপন চৌধুরী, এনটিভির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নান, করতোয়ার রংপুর প্রতিনিধি হুমায়ুন কবির মানিক, পরিবেশের বার্তা সম্পাদক মমিনুল ইসলাম রিপন, ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান ফারুক, বাংলাভিশনের রংপুর প্রতিনিধি জুয়েল আহমেদ, এটিএন নিউজের রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় রংপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত ৫২ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

রিটেলেড নিউজ

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত


বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত


ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর