বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লেবাননে শান্তিরক্ষীর ওপর ইসরাইলি হামলার নিন্দা ৪০ দেশের

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:০৯ পিএম, ২০২৪-১০-১৩

লেবাননে শান্তিরক্ষীর ওপর ইসরাইলি হামলার নিন্দা ৪০ দেশের

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সৈণ্য প্রেরণকারী ৪০টি দেশ শনিবার দেশটিতে নিয়োজিত শান্তিরক্ষীদের ওপর সাম্প্রতিক ইসরাইলি হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে।

জাতিসংঘ থেকে এএফপি জানায়, পোলিশ জাতিসংঘ মিশনের এক্স-এ পোস্ট করা এবং শীর্ষ অবদান রাখা ইন্দোনেশিয়া, ইতালি, ভারতসহ দেশগুলো স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের কর্মকানণ্ড অবিলম্বে বন্ধ করা উচিত এবং যথাযথ তদন্ত হওয়া উচিত।’ 

ঘানা, নেপাল, মালয়েশিয়া, স্পেন, ফ্রান্স, চীনসহ বাহিনীতে অবদান রাখা অন্যান্য দেশগুলো বিবৃতিতে স্বাক্ষর করে।

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের হামলায় সাম্প্রতিক দিনগুলোয় অন্তত পাঁচ শান্তিরক্ষী আহত হয়েছে। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) তাদের অবস্থানে ইসরাইলি সামরিক বাহিনী ‘ইচ্ছাকৃত’ গুলি চালানোর অভিযোগ করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘৪০টি অবদানকারী দেশ লেবাননের দক্ষিণাঞ্চলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও স্থায়ী শান্তি আনার প্রধান লক্ষ্য নিয়ে ইউনিফিল-এর মিশন ও কার্যক্রমের প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুনঃনিশ্চিত করছি।’

এতে আরো বলা হয়, ‘আমরা সংঘাতের পক্ষগুলোকে কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা ইউনিফিল-এর উপস্থিতিকে সম্মান করার আহ্বান জানাই।’

প্রায় ৫০টি জাতীয়তার প্রায় ৯,৫০০ সৈন্য জড়িত থাকা ইউনিফিল’কে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি ২০০৬ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ৩৩ দিনের যুদ্ধ শেষ করে। সেই বছরের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ১৭০১-এর ভূমিকাও শক্তিশালী হয়। 

শুক্রবার এক শীর্ষ সম্মেলনে ফরাসি, ইতালীয় ও স্প্যানিশ নেতারা বলেন, শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর এ হামলা রেজোলিউশন ১৭০১ লঙ্ঘন করেছে এবং এ ধরনের হামলা অবশ্যই বন্ধ হতে হবে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর