শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১৩ পিএম, ২০২৬-০১-২০
বাংলাদেশের পরিবর্তনে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা জানি আগামীতে একটা গণভোট হচ্ছে। সেই গণভোটে বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোট যেন অতীতের মতো না হয়, সরকারও অতীতের মতো যেন না চলে, অতীতের মতো যেন কর্মকাণ্ড না চলে, সেগুলো থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে জনগণকে হ্যাঁ ভোটে সিল মারতে হবে। এটা মাস্ট। আর যদি হ্যাঁ ভোটে সিল না দেই, তাহলে এতোগুলো রক্তের বিনিময়ে আমাদের সামনে যে সুযোগ এসেছে আমরা সেই সুযোগ হারাবো। আমরা যদি এই ধরণের সংস্কারগুলো না করি তাহলে আগের অবস্থায় ফিরে যাব। এটা অটোমেটিক্যালি হবে। স্থলবন্দর ও ইমিগ্রেশন সম্পর্কে তিনি বলেন, সারা বাংলাদেশেই ইমিগ্রেশন দিয়ে পেসেঞ্জার যাতায়াত কমেছে। আগে বেনাপোল দিয়ে দৈনিক হাজারেরও বেশি মানুষ যাতায়াত করলেও এখন তা কমে এসেছে তিনশ-চারশ জনে। ঘটনা হচ্ছে যে ভারত ভিসা দিচ্ছে না নানাবিধ কারণে। সেই হিসেবে আমাদের এখান থেকেও বেশি ভিসা দেওয়া হচ্ছে না। এগুলো আশা করি ঠিকঠাক হয়ে যাবে। সামনে নির্বাচন হয়ে গেলে নতুন সরকারের সময়ে ডিউরেশনটা আরও ভালো হবে। বাংলাবান্ধায় বেসরকারি পোর্ট অপারেটরের মেয়াদ শেষ হলে এই বন্দর নিয়ে সরকার পরিকল্পনা করতে পারবে। এম সাখাওয়াত হোসেন বলেন, চারদিকে আমাদের উপমহাদেশীয় যে রিলেশন, চীনের সাথে যে রিলেশন এটা একেক দেশে একেক রকম। যে কারণে আমরা যদি পরিকল্পনা করি এখান থেকে রাস্তা বের করে চীনে যাব সেটা হবে না। কারণ কোনো না কোনো দেশের ওপর দিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, আমি নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। এই মন্ত্রণালয়ের অধীনে ২০টি স্থলবন্দর আছে। এরই অংশ হিসেবে আমি এই স্থলবন্দর পরিদর্শনে এসেছি। স্থলবন্দর নিয়ে আমরা পরিকল্পনা করছি, আগামী সরকার এসে তাদের মতো করে কাজ করবে। পরে তিনি পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে হ্যাঁ ভোটের প্রচারণা সভায় যোগ দেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited