বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ডাক বিভাগের আধুনিকায়নে দক্ষতা ও প্রযুক্তি জ্ঞানই প্রধান ভিত্তি : তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩৯ পিএম, ২০২৫-১২-১০

ডাক বিভাগের আধুনিকায়নে দক্ষতা ও প্রযুক্তি জ্ঞানই প্রধান ভিত্তি : তৈয়্যব

ডাক বিভাগের আধুনিকায়নে নবনিযুক্ত কর্মকর্তাদের সততা, দক্ষতা ও প্রযুক্তি-জ্ঞানই প্রধান ভিত্তি হবে বলে উল্লেখ করেছেন  প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি গতকাল বাংলাদেশ পোস্টাল একাডেমিতে চলমান চার সপ্তাহব্যাপী ইন্ডাকশন কোর্সের সান্ধ্যকালীন সেশনে অনলাইনে (জুম প্ল্যাটফর্ম) যুক্ত হয়ে  বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৫৪ জন নবনিযুক্ত উপজেলা পোস্টমাস্টার, পোস্ট অফিস পরিদর্শক ও জুনিয়র একাউন্ট্যান্টদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী  বলেন, ডিজিটাল যুগে ডাক বিভাগকে আধুনিক, দ্রুতগামী এবং জনগণের সবচেয়ে বিশ্বাসযোগ্য সেবাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে নবীন কর্মকর্তাদের সততা, দক্ষতা ও উদ্ভাবনী মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এড্রেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম (সিএলটিপি) -এর গুরুত্ব তুলে ধরে বিশেষ সহকারী বলেন, ডিজিটালাইজড এড্রেস ম্যানেজমেন্ট   লাস্ট-মাইল ডেলিভারি, ট্র্যাকিং নির্ভুলতা এবং সার্বিক লজিস্টিক্স ব্যবস্থাপনার দক্ষতা বহুগুণে বাড়াবে। 
তিনি আরও উল্লেখ করেন, ডাক বিভাগের উদ্ভাবন সিএলটিপি দেশের পার্সেল মুভমেন্টকে রিয়েল-টাইমে ট্র্যাকিংয়ের মাধ্যমে সাপ্লাই চেইন, সরকারি আর্থিক কার্যক্রম ও পার্সেল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।
বিশেষ সহকারী বলেন, ডিজিটাল পার্সেল ব্যবস্থাপনা, অনলাইন ট্র্যাকিং, ই-কমার্স লজিস্টিক্স, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, রেমিট্যান্স ও সরকারি ভাতা বিতরণ—এসব ক্ষেত্রেই ডাক বিভাগের ভূমিকা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। স্মার্ট ডাকঘর গড়তে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, আর্থিক শৃঙ্খলা, সাইবার নিরাপত্তা, সময়ানুবর্তিতা ও অভিযোগ নিষ্পত্তিতে কর্মকর্তাদের দক্ষতা অপরিহার্য।
ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং এসটিইএম ুএর বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী প্রশিক্ষণার্থীদের প্রশংসা করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তাদের বিশ্লেষণধর্মী চিন্তা ও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাই ডাক বিভাগের আধুনিকায়নে গতি আনবে এবং রাষ্ট্র তাদের ওপর যে আস্থা রেখেছে তা তারা দায়িত্বশীলতার সঙ্গে রক্ষা করবেন বলে সরকার প্রত্যাশা করে।
প্রশিক্ষণার্থীরাও তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও অনুভূতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সামনে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে পোস্টাল একাডেমি, রাজশাহীর অধ্যক্ষ ও প্রশিক্ষকবৃন্দ এবং রাজশাহীস্থ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর