বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২৮ পিএম, ২০২৬-০১-০৬

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে পথযাত্রা ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হয়েছে। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদী চত্বর থেকে এ যাত্রা শুরু করেছে। ‘মার্চ ফর ইনসাফ’ পথযাত্রাটি শাহবাগ থেকে শুরু করে সায়েন্সল্যাব-সিটি কলেজ, মোহাম্মদপুর-তিন রাস্তার মোড়, রায়েরবাজার-বধ্যভূমি, মিরপুর ১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হবে।  কর্মসূচিতে অংশ নেওয়া শরিফুল ইসলাম বলেন, হাদির বিচারের জন্য এসেছি। হাদির বিচার কেন হবে না আমরা জানতে চাই। এই সরকার কেন বিচার করবে না?
এসময় মার্চ ফর ইনসাফ অংশ নেওয়া নেতা বিভিন্ন স্লোগান দিতে শোন যায়। স্লোগানের মধ্যে রয়েছে, ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’। 
মার্চ ফর ইনসাফ পথযাত্রায় ১০টি পিক-আপে অংশ নেতাকর্মীরা অংশ নিয়েছেন।  
ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো-
১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

হাদি হত্যার দায়সারা চার্জশিট হলে জনগণ প্রত্যাখ্যান করবে : ইনকিলাব মঞ্চ

হাদি হত্যার দায়সারা চার্জশিট হলে জনগণ প্রত্যাখ্যান করবে : ইনকিলাব মঞ্চ
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে ‘মূল নায়কদের’ অন্তর্ভুক্ত ছাড়া চার্জশিট জনগণ মেনে নেবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, ভাড়াটে খুনিদের নাম দেখিয়ে মূল পরিকল্পনাকারীদের আড়াল করে দায়সারা চার্জশিট দাখিল করা হলে তা বাংলাদেশের জনগণ সরাসরি প্রত্যাখ্যান করবে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির শুরুতে শাহবাগ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আবদুল্লাহ আল জাবের এ কথা বলেন। তিনি বলেন, গত ১২ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইনসাফের লড়াইয়ের প্রতীক, জুলাই গণঅভ্যুত্থানের জজবার প্রাণ শহীদ শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। ১৮ ডিসেম্বর তিনি শাহাদাৎ বরণ করেন। আমরা শুরু থেকেই অবরোধ, শহীদী শপথ, সমাবেশ ও মানববন্ধনসহ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে বলেছি, বিচার দ্রুত নিশ্চিত করুন। কিন্তু ১৯ দিনেও সরকার এমন কোনো তথ্য প্রমাণ প্রকাশ করেনি, যা দেখে মানুষ আশ্বস্ত হতে পারে যে সরকার সত্যিই বিচার চায়। জাবের বলেন, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর এই খুনের সবচেয়ে ছোট গুটি। তারা টাকার বিনিময়ে খুন করেছে, এটা আমরা জানি। কিন্তু প্রশ্ন হলো, খুনের নির্দেশদাতা কে? পরিকল্পনাকারী কারা? যদি চার্জশিটে শুধু ছোট গুটিদের নাম দেখিয়ে দায় সারার চেষ্টা করা হয়, আর মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়, তাহলে বাংলাদেশের জনগণ সেই চার্জশিট প্রত্যাখ্যান করবে। এটা বিচার নয়, জাতির সঙ্গে প্রতারণা হবে। সমাবেশ থেকে ৪ দফা দাবি পুনর্ব্যক্ত করে আবদুল্লাহ আল জাবের বলেন, খুনি ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে; ১৭ বছর ধরে গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত হয়ে ভারতে আশ্রয় নেওয়া অপরাধীদের আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠাতে হবে; ভারত সহযোগিতা না করলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে এবং গোয়েন্দা ও প্রশাসনিক কাঠামোতে সক্রিয় ভারতীয় এজেন্টদের শনাক্ত করে বিচার করতে হবে। ওসমান হাদিকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর ও ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার হত্যা কেবল একজন ব্যক্তির ক্ষতি নয়, এটি এক প্রতিবাদী রাজনৈতিক কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা। কর্মসূচির রুট সম্পর্কে আয়োজকরা জানান, শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, মিরপুর ১০, উত্তরা বিএনএস সেন্টার, যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা টিভি সেন্টার ও যাত্রাবাড়ী পার্কসহ ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ স্পট ঘুরে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মিছিল পুনরায় শাহবাগে ফিরে সমাপনী জমায়েত করবে। সমাবেশ শেষে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, জুলাইয়ের চেতনায় ন্যায়বিচারের দাবিকে আবারও রাজপথে দৃশ্যমান করুন। এই লড়াই ন্যায় প্রতিষ্ঠার লড়াই। জনগণের আস্থা অর্জন করতে হলে চার্জশিটে সত্য থাকতে হবে, কোনো মুখোশ নয়।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর