বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কলকাতা বিমানবন্দরে আটকা পড়েছে ২২০ বাংলাদেশি যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৯:৫৬ পিএম, ২০২৫-০১-০৬

কলকাতা বিমানবন্দরে আটকা পড়েছে ২২০ বাংলাদেশি যাত্রী

সকাল থেকেই কলকাতা বিমানবন্দরে আটকে পড়েছে ২২০ জন বাংলাদেশি যাত্রী। তারা সকলেই মালোশিয়া থেকে ঢাকা ফিরছিলেন।
কিন্তু ঘন কুয়াশার জন্য কলকাতা বিমানবন্দরে অবতরণ করাতে বাধ্য হয় বিমান কর্তৃপক্ষ।
জানা যায়, সোমবার দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় অবতরণ করে 'ম্যালিন্দো এয়ার'। কিন্তু এদিন সকালে আবহাওয়া স্বাভাবিক হলেও যাত্রীদের ঢাকা ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি 'ম্যালিন্দো এয়ার' কর্তৃপক্ষ। অভিযোগ, যাত্রীদের থাকার বা খাওয়ার ব্যবস্থাও করেনি বিমান কর্তৃপক্ষ। এতে বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের ট্রানজিট পয়েন্টে অবস্থান করছে বাংলাদেশি যাত্রীরা।
অফিসিয়ালি বিবৃতি না দিলেও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা যায়, কুয়ালালামপুর বিমান বন্দর থেকে স্থানীয় সময় রাত ১০টায় 'ম্যালিন্দো এয়ার' ছাড়ার কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে ছাড়ে। সব ঠিক থাকলে বিমানটির ভোরের দিকে ঢাকা পৌঁছানোর কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টেই আটকে রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কলকাতায় সন্ধ্যা ছটা পর্যন্ত বিমানবন্দরের আটকে রয়েছেন যাত্রীরা।  কলকাতা বিমানবন্দর তরফে জানা গেছে, আজ রাতে বিমানবন্দরেই অবস্থান করবে বাংলাদেশি যাত্রীরা। মঙ্গলবার সকালে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেবে ম্যালিন্দো এয়ার।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর