শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৪:৪১ পিএম, ২০২৫-১২-৩০
বগুড়া: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে দোয়ার আয়োজন চলছে। কোরান খতম দেওয়া হচ্ছে। বগুড়ার বউ খালেদা জিয়ার তার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছেন সেখানকার মানুষ৷ শুধু বাগবাড়ি এলাকা নয়, পুরো জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য ওই অঞ্চলের মানুষের আবেগ ও অনুভূতি একান্তই ঘরোয়া৷ তাদের ভোটে নির্বাচিত খালেদা জিয়া দেশে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নিজেদের গর্বের ‘ব্যাটার বউ’য়ের মৃত্যুতে স্বজন হারানোর মতোই সমব্যথী বগুড়ার সাধারণ মানুষ। ১৯৬০ সালে দিনাজপুরের মেয়ে খালেদা খানম পুতুল বউ হয়ে আসেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। স্বামী জিয়াউর রহমান তখন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন। মহান মুক্তিযুদ্ধের দিনগুলোতে জিয়াউর রহমান যখন যুদ্ধের ময়দানে কিংবা পরে তিনি যখন দেশের প্রেসিডেন্ট হন, তখন খালেদা জিয়া সব সময়ই থেকেছেন এমন বাঙালি বাড়ির ঘর-সংসার আর সন্তানদের সামলানো গৃহবধূ হিসেবেই। স্বামী যখন দেশ আর দেশের মানুষ নিয়ে ব্যস্ততায়, তার ব্যস্ততার কেন্দ্রবিন্দু তখন কেবলই দুই ছেলে আর তাদের সংসার। ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হলে গৃহবধূ খালেদা জিয়াকে দেশ ও দলের ক্রান্তিলগ্নে হাল ধরতে হয় বিএনপির। দলীয় প্রধানের মৃত্যুর পর এক হাতে দলকে সামলে, আরেক হাতে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন সংগঠিত করে আশি ও নব্বই দশকের সন্ধিক্ষণে আস্থাশীল জাতীয় নেতায় রূপ নেন খালেদা জিয়া। ১৯৯১ সালে বগুড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া। পরে আরও দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার পুত্রবধূ খালেদা জিয়া। ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়ার দুটি সংসদীয় আসন থেকে প্রার্থী হন খালেদা জিয়া। ওই নির্বাচন থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বগুড়া থেকে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিবারই পুত্রবধূ খালেদা জিয়াকে আঞ্চলিক ভাষায় ‘ব্যাটার বউ’ ভোটে দাঁড়িয়েছে, তাকে জেতাতে হবে- এমন প্রত্যয় নিয়ে বাক্সভর্তি ভোট দিয়েছেন বগুড়ার মানুষ। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের জরুরিভাবে আসার আহ্বান জানিয়েছে বিএনপি৷ ৪৩ বছর ধরে দল, দেশ এবং দেশের মানুষের স্বার্থে অবিচল-আপসহীন থাকা নেত্রীর ওপর বিগত দেড় দশক ধরে চলা অবর্ণনীয় নিপীড়নের কথা বলতে গিয়ে অশ্রুসজল হয়ে পড়েছেন স্থানীয় বিএনপি নেতারা। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, নেতাকর্মীরা আসার পর পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited