বাংলাদেশ   রবিবার, ২২ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজিপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

শফকত সাদিয়া আহমেদ    |    ০৫:১৮ পিএম, ২০২৬-১০-০৬

ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজিপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের কাজিপুরে মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,  শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, জাতীয়তাবাদী বিএনপির সংগঠন ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
(০৬ অক্টোবর)মঙ্গলবার বেলা ১১ টায় কাজিপুর  উপজেলা বিএনপি কার্যালয়ে , সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক,  কাজিপুর  উপজেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিকে সভাপতিত্বে ও কাজিপুর উপজেলা ওলামা দলের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মজ্নু মিয়ার সঞ্চালনায় আলোচন সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি 
 হিসেবে বক্তব্য রাখেন ,বাংলাদেশ  জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক  কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য সচিব ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক মোঃ এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মোঃ এনামুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আলেম ওলামাদের ঐক্যবদ্ধ ও আলেম ওলামাদের কল্যানে কাজ করার জন্য ওলামা দল প্রতিষ্ঠিত করেছিলেন। ওলামা দল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দেশের সকল সংকটে বিএনপির নেতৃত্বে আলেম ওলামাদের সাথে নিয়ে ওলামা দল রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে। 
তিনি আরও বলেন, বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামারা। আলেম ওলামাদের উপর অমানবিক, অমানুষিক নির্যাতন করা হয়েছে। পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আলেম ওলামাদের।
বর্তমান তারেক রহমান এর সরকার আলেম ওলামা বান্ধব। আলেমদের কথা বলতে আর কোনো বাধা নেই। বর্তমান সরকারের উন্নয়ন  কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে সকল ষড়যন্ত্র আলেম ওলামাদের সাথে নিয়ে জাতীয়তাবাদী ওলামা দল মোকাবিলা করবে ইনশাআল্লাহ। 


 বক্তব্য রাখেন , কাজিপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাবলু, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী,সিরাজগঞ্জ জেলা ওলামা দলের ১নং যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম লেলিন,যুগ্ম আহ্বায়ক মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর  উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মতিউর রহমান মজ্নু প্রমুখ।

এ-সময় কাজিপুর  উপজেলা বিএনপি, কাজিপুর উপজেলা ও  বিভিন্ন ইউনিয়ন ওলামা দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রীতিভোজে নানিয়ারচর জোনের সম্প্রীতির বার্তা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রীতিভোজে নানিয়ারচর জোনের সম্প্রীতির বার্তা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। শনিà...বিস্তারিত


রাঙ্গামাটির বরকল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব

রাঙ্গামাটির বরকল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বরকল থানা, শিমুলতলী পুলিশ ক্যাম্প ও জারুলছড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন ...বিস্তারিত


নীলফামারীর ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন 

নীলফামারীর ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন 

আমাদের বাংলা ডেস্ক : : নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচà¦...বিস্তারিত


সেনবাগে পর্তুগালের প্রিন্স-প্রিন্সেসকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

সেনবাগে পর্তুগালের প্রিন্স-প্রিন্সেসকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পর্তুগালের প্রিন্স ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা (ডাচ...বিস্তারিত


ফটিকছড়িতে আ'লীগ নেতা আনোয়ার মেম্বার গ্রেপ্তার

ফটিকছড়িতে আ'লীগ নেতা আনোয়ার মেম্বার গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খিরাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন à...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বরুড়ার প্রবাসী মামুন গাজীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বরুড়ার প্রবাসী মামুন গাজীর মৃত্যু

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মামুন গাজী (হোসাইন) নামে বরুড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর