শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:০২ পিএম, ২০২৬-১১-১৭
বিশেষ প্রতিনিধি
যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। মঙ্গলবার ১৭ নভেম্বর দুপুরে শার্শা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। আটককৃতরা হচ্ছে, যশোর থানা এলাকায় শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের আব্দুল লতিফ ধাবকের ছেলে শফিক মাহমুদ ধাবক (৪৩), মৃত আব্বাস আলীর ছেলে আমিনুর রহমান (৫২) এবং মৃত ইয়াকুব আলীর ছেলে বজলুর রহমান (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক শফিক মাহমুদ ধাবক শার্শা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমিনুর রহমান উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং বজলুর রহমান ১ নম্বর ডিহি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পুলিশ তাঁদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে উল্লেখ করেছে।পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের করা ২৩ নম্বর মামলার তদন্তে তাঁদের সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করা হয়। মামলাটির জিআর নম্বর ৩০২। এতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারা অন্তর্ভুক্ত রয়েছে।মামলার তদন্তের অংশ হিসেবে সোমবার শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। শার্শা থানার অফিসার ইনচার্জ জানানা শামিনুল হক জানান, আটক তিনজনকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত আছে।
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খিরাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মামুন গাজী (হোসাইন) নামে বরুড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েà¦...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ এবং এ খাতের উদ্যোক্তাদের অর্থà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিশেষ প্রতিনিধি যশোরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ১৫০ জন ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিশেষ প্রতিনিধি যশোরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার পরও একের পর এক মামলায় আসামি করে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited