শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৪৫ পিএম, ২০২৫-০৬-২৮
অব্দুল মজিদ কবি নজরুল কলেজ প্রতিনিধি
রাজধানীতে রাইদা পরিবহনের বাসের চাপায় কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান আহত হওয়ার ঘটনায় রাইদা পরিবহনের দুইটি বাস আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর জুরাইন এলাকা থেকে রাইদা পরিবহনের দুটি বাস আটক করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। পরে বাস দুটি কলেজের মূল ফটকের ভেতরে নিয়ে রাখা হয়।
জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ধোলাইপাড় এলাকা থেকে পোস্তগোলা হয়ে নদীর ওপারে যাওয়ার উদ্দেশ্যে রাইদা পরিবহনের একটি বাসে উঠেছিলেন জাহিদ হাসান নামের এক শিক্ষার্থী। গন্তব্যে পৌঁছে ভাড়া দেওয়ার সময় কন্ডাক্টর বৈধ ভাড়ার চেয়ে দ্বিগুণ দাবি করলে তা নিয়ে তার সঙ্গে কথা-কাটাকাটি হয়।
এরপর বাস থেকে নামার সময় জাহিদ হাসান এক পা নামাতেই চালক ইচ্ছাকৃতভাবে বাসটি টেনে দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে তিনি উঠে বাসে হাত রাখলে চালক কাঁচের গ্লাস দিয়ে তাকে আঘাত করেন। এতে তার হাত গুরুতরভাবে জখম হয় এবং কেটে যায় । পরে তাকে সঙ্গে সঙ্গেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা রাইদা পরিবহনের মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। তারা আসতে চেয়েছেন। আমাদের দাবি হলো—আহত শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ও ক্ষতিপূরণ দিতে হবে এবং শিক্ষার্থীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে তারা যেন নিশ্চিত করে যে, এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited