শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৪:১৪ পিএম, ২০২৬-০৫-১১
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মোস্তফা কলোনি এলাকায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
সম্প্রতি আশ্রয়ন প্রকল্পের অধিনে সুবিধাভোগীদের জন্য নির্মিত ২টি সরকারি ঘর অবৈধভাবে ৪ লাখ টাকায় কেনাবেচা হয়েছে। একই সঙ্গে নকশা পরিবর্তন করে অতিরিক্ত জমি দখলের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে ।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান মুঠো ফোনে জানান, অভিযোগের বিষয়ে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সরকারি বিধি মোতাবেক ব্যাবস্থা নেয়া হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূমিহীন ও অসহায় পরিবারের পুনর্বাসনের জন্য নির্মিত এসব ঘর কিছু অসাধু ব্যক্তি অর্থের বিনিময়ে অন্যদের কাছে বিক্রি করে দিচ্ছেন। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত সুবিধাভোগীরা।
এছাড়াও অভিযোগ রয়েছে, অনেকেই মূল নকশা উপেক্ষা করে ঘরের আকার-আকৃতি পরিবর্তন করছেন এবং আশপাশের খালি জায়গা দখল করে নিজেদের দখলে নিচ্ছেন। ফলে কলোনির সার্বিক পরিকল্পনা নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে নানা জটিলতার আশঙ্কা তৈরি হচ্ছে বলেও জানান স্থানীয়রা।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited