বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

আরিফিন শুভর জ্যাজ সিটি মুক্তি পাচ্ছে কবে?

বিনোদন ডেস্ক :    |    ০৭:৫৩ পিএম, ২০২৬-০২-১৭

আরিফিন শুভর জ্যাজ সিটি মুক্তি পাচ্ছে কবে?

আন্তর্জাতিক অঙ্গনে এবার নিজের মুন্সিয়ানা দেখাতে প্রস্তুত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। মুক্তি পাচ্ছে তার বলিউডের প্রথম প্রজেক্ট অর্থাৎ ওয়েব সিরিজ ‘জাজ সিটি’। পোস্টার ও ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ; অবশেষে জানা গেল বহুল প্রতীক্ষিত এই সিরিজটির মুক্তির তারিখ। 
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আরিফিন শুভ তার ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে একটি পোস্টার শেয়ার করেন। জমকালো সেই পোস্টারেই উঠে এসেছে সিরিজটি মুক্তির চূড়ান্ত তারিখ। পোস্টারের নিচের অংশে স্পষ্ট করে লেখা রয়েছে, আগামী ১৯ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’ (Sony LIV)-এ স্ট্রিমিং হবে সিরিজটি। প্রকাশিত পোস্টারটিও যেন সত্তর দশকের এক জীবন্ত প্রতিচ্ছবি। পোস্টারের ঠিক মাঝখানে স্পটলাইটে দাঁড়িয়ে আছেন আরিফিন শুভ। পরনে সাদা টাক্সিডো, কালো বো-টাই আর ট্রাউজার। তার সামনে একটি মাইক্রোফোন ও পিয়ানো, যা ইঙ্গিত দেয় তার চরিত্রটি সংগীতের সঙ্গে যুক্ত। তার ঠিক পেছনেই গ্ল্যামারাস লুকে পিয়ানোতে মগ্ন এক নারী।
হিন্দিতে সংলাপ, রেট্রো লুক— বলিউডে কি ঝড় তুলতে চলেছেন আরিফিন শুভ?
ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু
কলকাতার ভাষায় ডাবিং করা শুভর নীলচক্র হয়ে গেল চক্রব্যূহ!
পোস্টারের আবহজুড়ে রয়েছে রহস্য আর বারুদের গন্ধ। একদিকে স্যাক্সোফোন ও ট্রাম্পেট হাতে বাদক দল, অন্যদিকে ধ্বংসস্তূপ আর বন্দুকধারী পুলিশ; সব মিলিয়ে প্রেম, সংগীত আর সংঘাতের এক উত্তাল সময়ের গল্প বলছে এই পোস্টার।
এর আগে প্রকাশ হওয়া টিজারে শুভকে দেখা গেছে ‘জিমি রায়’ চরিত্রে। সত্তর দশকের সেই চনমনে ও বর্ণিল আবহ তিনি নিজের মধ্যে পুরোপুরি ধারণ করে নিয়েছেন। কখনও ধূসর রঙের কাট স্যুটে আভিজাত্য, কখনও বা সেই সময়ের জনপ্রিয় রেট্রো হেয়ারস্টাইলে ‘রাফ অ্যান্ড টাফ’ লুক। মুখে সিগারেট নিয়ে হাঁটা কিংবা ফ্লোরে নাচ; সব মিলিয়ে বলিউডের মাটিতে নিজের শক্ত অবস্থান জানান দেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন শুভ।
টিজারটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। ভক্তদের মতে, আরিফিন শুভ বলিউডে বড় ধরনের ঝড় তুলতে যাচ্ছেন। ভারতীয় নির্মাতা সৌমিক সেনের পরিচালনায় এই সিরিজে শুভর বিপরীতে রসায়ন জমাবেন কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এছাড়া কলকাতা ও হিন্দি সিনেমার একঝাঁক তারকাকে দেখা যাবে এতে; এখন শুধু অপেক্ষা ১৯ মার্চের।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর