বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক    |    ০২:০৬ পিএম, ২০২৫-১০-২০

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

গাজা উপত্যকায় কার্যকর যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়ে অন্তত ৯৭ ফিলিস্তিনিকে হত্যা ও ২৩০ জন আহত করেছে বলে জানিয়েছে গাজা সরকার। রোববার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে তারা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েল কর্তৃক ২১টি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
খবর আনাদোলু এজেন্সির।
গাজা সরকারের মিডিয়া উইং এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী ৮০টি প্রমাণিত লঙ্ঘন করেছে। সবগুলোই আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।
এসবের মধ্যে ছিল বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি, গোলাবর্ষণ, ইচ্ছাকৃত টার্গেট হামলা, ‘আগুনের বেল্ট’ তৈরি এবং সাধারণ মানুষকে আটক করা।
গাজা সরকারের দাবি, এসব হামলায় ইসরায়েলি বাহিনী ব্যবহার করেছে সাঁজোয়া যান, আবাসিক এলাকার প্রান্তে অবস্থানরত ট্যাংক, দূরনিয়ন্ত্রিত টার্গেটিং সিস্টেমসমৃদ্ধ ইলেকট্রনিক ক্রেন, যুদ্ধবিমান এবং কোয়াডকপ্টার ড্রোন।
বিবৃতিতে আরও বলা হয়, গাজা উপত্যকার সব জেলাতেই এসব হামলার ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে দখলদার বাহিনী যুদ্ধবিরতি মানছে না বরং আমাদের জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ ও সন্ত্রাসের নীতি চালিয়ে যাচ্ছে।
গাজা সরকার ইসরায়েলি সেনাবাহিনীকে এসব লঙ্ঘনের জন্য সম্পূর্ণভাবে দায়ী করেছে এবং জাতিসংঘ ও যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টর দেশগুলোকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিটি গত ১০ অক্টোবর থেকে কার্যকর হয়।
চুক্তি অনুযায়ী, ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, পারস্পরিক বন্দি বিনিময়, অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি এবং হামাসের নিরস্ত্রীকরণের শর্ত রাখা হয়েছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর