বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ছে

নিজস্ব প্রতিবেদক    |    ০২:২৫ পিএম, ২০২৬-০১-২৮

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ছে

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং নির্বাচনি প্রচারসহ নানান দিক বিবেচনায় আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক দফা বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংশ্লিষ্ট সূত্র বুধবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ৩১ জানুয়ারি রিটার্ন দাখিলের শেষদিন হলেও এক মাস বাড়িয়ে তা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে। শিগগির এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেবে এনবিআর। এর আগে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দুই দফা বাড়ানোর পর ফের সময় বাড়ানোর ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ও ব্যক্তি পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের ব্যস্ততা রয়েছে। তাড়াহুড়া না করে, নিশ্চিন্তে ও নির্ভুলভাবে রিটার্ন দেওয়া ব্যবস্থা করতে আরও এক মাস সময় বাড়ানো হতে পারে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, রিটার্ন দাখিলের শেষদিকে যদি দেখা যায় যে পরিমাণ রেজিস্ট্রেশন করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য অংশ বাকি রয়ে গেছে, তখন আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করবো। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি স্পষ্ট জানান। ওইদিন এনবিআর চেয়ারম্যান বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, এ পর্যন্ত ৪৭ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩৪ লাখ করদাতা এরই মধ্যে তাদের রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এ বছর বিশেষ পরিস্থিতিতে দুই দফায় মোট দুই মাস সময় বাড়ানো হয়েছে। আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করদাতাদের জরিমানা গুনতে হয় এবং তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত (রিবেট) সুবিধা থেকে বঞ্চিত হন।

রিটেলেড নিউজ

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত


মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত


পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত


জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত


ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত


গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর