শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৫০ পিএম, ২০২৫-১১-২৯
আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী থেকে ফেরিঘাট পর্যন্ত সিইউএফএল সড়কটি এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। প্রতিদিন শত শত যানবাহন এই সড়ক ব্যবহার করে। কেইপিজেড, সিইউএফএল, কাফকো, মেরিন একাডেমি এবং আশপাশের শিল্প কারখানার হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী এই সড়ক দিয়ে যাতায়াত করেন । নিয়মিত যাত্রীদের পাশাপাশি মালবাহী ট্রাক, লরি ও বিভিন্ন প্রকার যানবাহনের চাপ থাকায় সড়কটির গুরুত্ব দিন দিন আরও বৃদ্ধি পেয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, সড়কের দুই পাশের অধিগ্রহণকৃত জমিতে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি দোকানপাট, ভাড়াঘর, অস্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি করে এখন যেন হয়ে উঠেছে স্বঘোষিত ‘জমিদার’। এসব স্থাপনার কারণে সড়কে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পথচারীদের হেঁটে চলার জন্যও থাকে না পর্যাপ্ত জায়গা। এদিকে এই অবৈধ দখলের কারণে আসল জমির মালিকরা নিজেদের জমিতে বৈধ নির্মাণ বা স্থায়ী উন্নয়ন করতে পারছেন না। দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ থেকে শুরু করে শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক পর্যন্ত। এরই মধ্যে সিইউএফএল সড়কটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগে হস্তান্তর করেছে। ফলে সড়কটি সম্প্রসারণ ও উন্নয়ন কাজের বড় সুযোগ তৈরি হয়েছে। তাই সচেতন মহল দাবি তুলেছেন অধিগ্রহণকৃত পুরো জায়গা দ্রুত নিজের আওতাভুক্ত করে সওজ যেন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কটিকে কার্যকর ও নিরাপদ করে তোলে। স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে শত শত অবৈধ দোকানঘর ও বাজার বসিয়ে প্রতিদিন চাতরী চৌমুহনী এলাকাসহ পুরো সড়কে যানজট সৃষ্টি করা হচ্ছে। ফেরিঘাট পর্যন্ত বিস্তৃত এসব দোকান থেকে প্রতিদিন মোটা অঙ্কের ভাড়া তুলছে প্রভাবশালী দখলদাররা। তারা ব্যবসায়ী সমিতির নাম ব্যবহার করে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করারও চেষ্টা করছে, যাতে উচ্ছেদ অভিযান চালানো না হয়। তারা অবিলম্বে এই দখলদারদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। সড়কের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। এ বিষয়ে সিইউএফএল এর ভূমি কর্মকর্তা আমিনুল ইসলাম লাভলু বলেন, আমরা সড়কটি সড়ক ও জনপদ বিভাগে হস্তান্তর করেছি। কিছু কাজ এখনো বাকি আছে, সেজন্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। অন্যদিকে সড়ক ও জনপদ বিভাগের দক্ষিণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, আমরা শীঘ্রই সড়কের পাশে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে। সাধারণ মানুষের প্রত্যাশা ঘোষণা অনুযায়ী দ্রুত অভিযান শুরু হবে। এবং একবারেই পুরো সড়ক দখলমুক্ত করা হবে, যাতে এই গুরুত্বপূর্ণ সড়কটি হয়ে ওঠে যানজটমুক্ত, নিরাপদ এবং আধুনিক যোগাযোগের উপযোগী।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited