বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের ৭৬টি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের পরিকল্পনা

মোঃ তারেকুল ইসলাম    |    ০২:৫৪ পিএম, ২০২৫-১১-২৪

চট্টগ্রামের ৭৬টি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের পরিকল্পনা

সমৃদ্ধ ইতিহাস রক্ষায় বড় উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সংস্থাটি নতুন মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে ৭৬টি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনার তালিকা প্রস্তুত করেছে, যেগুলো ভবিষ্যতে সংরক্ষণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, শহর এলাকায় ৪৪টি এবং বিভিন্ন উপজেলায় ৩২টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুরোনো বাড়ি, মসজিদ, মন্দির, গির্জা, মঠ, সেতু ও লাইটহাউস। যেগুলো সুলতানি আমল থেকে ব্রিটিশ আমল পর্যন্ত চট্টগ্রামের ইতিহাসের সাক্ষী। তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনাগুলোর মধ্যে ১৩১ বছরের পুরোনো ‘হাতির বাংলো’ যেমন রয়েছে তেমনি রয়েছে ১৮৭২ সালে নির্মিত ‘সিআরবি ভবন’ যা বর্তমানে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজারের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্য উল্লেখযোগ্য স্থাপনাগুলোর মধ্যে আছে- কোর্ট বিল্ডিং, ওলি বেগ খাঁ জামে মসজিদ, লালদীঘি ময়দান, পুরোনো সার্কিট হাউস (বর্তমানে জিয়া স্মৃতি জাদুঘর), সিআরবি শিরিষতলা, কালুরঘাট সেতু, পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব, চন্দনপুরা মসজিদ এবং বদর আউলিয়ার দরগাহ। শহরের বাইরে ঐতিহাসিক মসজিদ, মন্দির, জমিদার বাড়িসহ আরও অনেক স্থাপনা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে- হাটহাজারীর ওলি খান মসজিদ ও হামজা খান মসজিদ, আনোয়ারার নরমান্স পয়েন্ট লাইটহাউস, রাউজানের কদলপুর মসজিদ, বোয়ালখালীর সূর্য সেন স্মৃতি ও জমিদার বাড়ি, বিভিন্ন প্যাগোডা ও আশ্রম, যেগুলো চট্টগ্রামের বহু ধর্মীয় ঐতিহ্যকে তুলে ধরে। সিডিএ’র উপ প্রধান নগর পরিকল্পনাবিদ ও মাস্টারপ্ল্যান প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী আবু ইসা আনসারী জানান, তিনটি মানদণ্ড ঐতিহাসিক গুরুত্ব, কাঠামোর স্থায়িত্ব এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এসব স্থাপনা বাছাই করা হয়েছে। এগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও আন্তর্জাতিক ঐতিহ্য সংরক্ষণ সংস্থাগুলোর মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব স্থাপনা রক্ষা করাই সিডিএর লক্ষ্য। এই তালিকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে শেয়ার করা হবে, যাতে তারাও সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত হলে এসব স্থাপনা ধ্বংসের ঝুঁকি থেকে রক্ষা পাবে এবং ভবিষ্যৎ প্রকল্পে পুনর্নির্মাণ করা সম্ভব হবে। মাস্টারপ্ল্যানে আরও রয়েছে- পর্যটন মানচিত্র তৈরি, ডিজিটাল তথ্যফলক স্থাপন এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর আশপাশের অবকাঠামো উন্নয়নের প্রস্তাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. দেবাশীষ কুমার প্রামাণিক উদ্যোগটিকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব বিশাল। সিআরবি এলাকা, ইউরোপিয়ান ক্লাব, পুরোনো জমিদার বাড়ি, যুদ্ধ সমাধিক্ষেত্র- এসব ঠিকভাবে সংরক্ষণ করা গেলে তরুণ প্রজন্ম ইতিহাস হাতে-কলমে জানতে পারবে এবং দেশের পর্যটনও সমৃদ্ধ হবে। সিডিএ আশা করছে, আগামী বছরের জুন মাসের মধ্যে যাচাই-বাছাইয়ের কাজ শেষ হবে। এরপরই সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রম শুরু হবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর