বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

বেক্সিমকোর কারখানা-সদর দপ্তর নিলামে তুললো জনতা ব্যাংক

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:৪৮ পিএম, ২০২৫-১১-২৬

বেক্সিমকোর কারখানা-সদর দপ্তর নিলামে তুললো জনতা ব্যাংক

খেলাপি ঋণ পুনরুদ্ধারে বেক্সিমকো গ্রুপের একাধিক সম্পদ নিলামে তোলার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। এক হাজার ৩২২ কোটি টাকার বেশি বকেয়া ঋণ আদায়ে গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জের জমি-কারখানা এবং রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কোম্পানির ১৫ তলা করপোরেট অফিস বেল টাওয়ার বিক্রির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংকটি।
সরকারের তত্ত্বাবধানে আন্তর্জাতিক লিজিং ব্যবস্থায় বেক্সিমকোর অচল টেক্সটাইল ইউনিটগুলো পুনরায় চালুর প্রক্রিয়া চলার মধ্যেই এ সিদ্ধান্ত এসেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনতা ব্যাংক জানায়, ৩১ অক্টোবর পর্যন্ত সুদসহ বকেয়া ঋণ পরিশোধ না হওয়ায় এসব সম্পদ নিলামে তোলা হচ্ছে। আগ্রহী ক্রেতাদের ১০ ডিসেম্বরের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি, ব্যাংকটি অ্যাসেস ফ্যাশনস লিমিটেডের সম্পদ নিলামের ঘোষণাও দিয়েছে। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ১৩৩ কোটি টাকা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বেক্সিমকোর যেসব সম্পদ নিলামে যাচ্ছে তার মধ্যে রয়েছে— গাজীপুরে তিন হাজার ৫২৭ ডেসিমেল জমি ও কারখানা, আশুলিয়ায় ১৪৬.৬৫ ডেসিমেল জমি, নারায়ণগঞ্জে ৪৪০ ডেসিমেল জমি এবং ধানমন্ডির ১৫ তলা করপোরেট অফিস বেল টাওয়ার।
এর আগে গত ২১ নভেম্বর জনতা ব্যাংক বেক্সিমকোর তিন প্রতিষ্ঠান— ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেল লিমিটেড (ইউনিট–১ ও ইউনিট–২), আরবান ফ্যাশনস এবং অ্যাপোলো অ্যাপারেলস এর মোট কয়েক হাজার কোটি টাকার সম্পদ নিলামে তোলার আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এমন সময়ে নিলাম প্রক্রিয়া শুরু হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান— জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগ রিভাইভাল এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন ইকোমিলি। সরকারের সঙ্গে লিজ চুক্তির মাধ্যমে বেক্সিমকো কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে তারা আলোচনায় ছিল।
বেঞ্চমার্ক পিআর-এর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি জানায়, দীর্ঘদিনের ঋণসংকটে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালু করতে তারা সংশ্লিষ্ট সম্প্রদায়, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও বিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে ব্যাপক আলোচনা করেছে। সবাই দ্রুত কারখানা চালুর অপেক্ষায় ছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় শিল্পসম্পদ নিলামে তোলা অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্ত, যা বিশেষজ্ঞ, শ্রমিক, স্থানীয় অংশীজন ও শেয়ারহোল্ডারদের মতামত নিয়ে গ্রহণ করা উচিত। জনতা ব্যাংকের আকস্মিক নিলাম পদক্ষেপ দক্ষ প্রবাসী বাংলাদেশিদের নেতৃত্বে সম্ভাব্য বিদেশি বিনিয়োগের সুযোগকে বাধাগ্রস্ত করতে পারে এবং বস্ত্র ও পোশাক খাতে সাম্প্রতিক সময়ে যে বৈশ্বিক বিনিয়োগ আগ্রহ তৈরি হয়েছে, তা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও রয়েছে।

রিটেলেড নিউজ

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর