শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:০৬ পিএম, ২০২০-০৮-২৪
করোনা মহামারির কারণে আটকে থাকা ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো নিতে পারবে কওমি মাদরাসা। মাদরাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।
এর আগে গত ১৭ আগস্ট কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদরাসাগুলো। ওইদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেন কওমি মাদরাসার একটি বোর্ড জাতীয় দ্বিনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হলেও কিতাব বিভাগ চালুর অনুমতি দেয়নি সরকার।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকে একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো কওমি মাদরাসা আপিল করেছিল তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়। সেটা গভর্নমেন্ট এগ্রি (সম্মতি) করেছে। অর্ডার জারি হয়ে যাবে। ওদের পরীক্ষাগুলো হবে ডিগ্রি ও মাস্টার্স লেভেলের। তবে জেনারেল কওমি মাদরাসা খুলবে না। ওই (কিতাব বিভাগ খোলা) বিষয়ে সিদ্ধান্ত হয়নি।’
তিনি বলেন, ‘তবে সরকার কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে, অবশ্যই এভাবে এভাবে...স্বাস্থ্যবিধি মেনে তারপর করতে হবে।’
কত তারিখ থেকে পরীক্ষা নিতে পারবে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা তো তাদের বিষয়। তাদের সুবিধা মতো সময়ে নেবে।’
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited