বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

যশোরে নকল ঔষধ ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে সকল ঔষদের দোকান বন্ধ

সংবাদদাতা, যশোর :    |    ১১:১৪ পিএম, ২০২০-১১-২২

যশোরে নকল ঔষধ ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে সকল ঔষদের দোকান বন্ধ

 

যশোরের ঔষধ ব্যবসায়ীরা হঠাৎ করে ২২ নভেম্বর রোববার সকাল থেকে তাদের ফার্মেসি বন্ধ করে আন্দোলনের মাঠে নামতে বাধ্য হয়েছে ঔষধ ব্যবসায়ী সংগঠনের যাতাকলে পড়ে। নকল ঔষধ ব্যবসায়ীদের পক্ষে মাঠে নামায় অনেকের মধ্যে ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে। শনিবার দু’জন নকল ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে বাংলাদেশ
ড্রাগ সমিতি যশোর জেলা শাখার কথিত নেতাদের চাপের মুখে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে ঔষধ ব্যবসায়ীরা। এ তথ্য নির্ভরযোগ্য সূত্রের। যশোর জেলা ড্রাগ সমিতির নেতৃবৃন্দ জানান,দু’জন ঔষধ ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছে। আটক দু’জনের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন।
অপরদিকে,যশোর সদর পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম জানান, শনিবার ২১ নভেম্বর দুপুরে শহরের আরএন রোডে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান শহরের ঘোপ জেল রোডস্থ কাশিমপুর সার্জিক্যাল এন্ড মেডিসিন হাউজ নামক ঔষদের দোকানে দীর্ঘদিন যাবত মনটেয়ার ট্যাবলেট-১০ নকল ট্যাবলেট সংরক্ষন ও মজুদ করে বিক্রি করছে। উক্ত সংবাদের
ভিত্তিতে দুপুর ১২ টার পর উক্ত দোকানে যেয়ে নিজে মনটেয়ার ট্যাবলেট- ১০ কেনার জন্য বললে দোকান্দার তার দোকানের টেবিলের নীচ হতে উক্ত মনটেয়ার ট্যাবলেট-১০ বের করে দেয়। উক্ত ট্যাবলেট হাতে নেওয়ার পর তার কাছে থাকা ইনসেপ্টা কোম্পানীর মনটেয়ার ট্যাবলেট-১০ বের করে প্যাকেটসহ ঔষদের রং মিল করলে দোকান্দার কর্তৃক দেওয়া ট্যাবলেট নকল
বলে নিশ্চিত হন। তার কারন সেখানে থাকা ইনসেপ্টা কোম্পানীর এসআর এমপিও মেহের পুর জেলার সদর উপজেলার কুলা(আমঝুপি) গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইমতিয়াজ আহম্মেদ ও এনসেপ্টা কোম্পানীর কর্মচারী মাগুরা জেলার সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের হাসান ওমরের ছেলে আল ইমরান। উক্ত এসআই তাদের কাছে ইনসেপ্টা কোম্পানীর মনটেয়ার
ট্যাবলেট আসল না নকল জানতে চাইলে তারা প্যাকেট ও ট্যাবলেটের রং দেখে নিশ্চিত হয়ে জানান দোকানদার কর্তৃক দেওয়া ট্যাবলেট নকল। সাথে সাথে পুলিশ উক্ত দোকানের মালিক যশোর সদর উপাজেলার কাশিমপুর গ্রামের আব্দুল জলিল সরদারের ছেলে ইব্রাহিম সরদারকে গ্রেফতার করে। তার দোকানে থাকা নকল মনটেয়ার ট্যাবলেট ৬ বক্সে থাকা যার প্রতিটি পাতায় ১৫টি করে মোট ১৪৩ পিস উদ্ধার করে। গ্রেফতারকৃত ইব্রাহিমের কাছে উক্ত ট্যাবলেট এর ব্যাপারে জানতে চাইলে সে পুলিশকে জানান, বেশী লাভের আশায় সে নকল ঔষধ মনটেয়ার কমদামে ক্রয় করে বিক্রি করছে। তার স্বীকারোক্তি মোতাবেক বিকেল ৩ টায় শহরে মাইকপট্টিস্থ জমজম ড্রাগ হাউজ নামক দোকানে অভিযান চালায়। সেখানে উক্ত দোকানের মালিক যশোরে চৌগাছা উপজেলার আন্দারকোটা গ্রামের নুরুল আলমের ছেলে জহির উদ্দিন আহম্মেদ সুইটকে গ্রেফতার করে। জহির উদ্দিনের দোকান হতে একই ভাবে নকল ১০টি ট্যাবলেট উদ্ধার করে। জহির উদ্দিন পুলিশের কাছে ইব্রাহিম সরদারের ন্যায় একই কথা বলে। এরপর তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে সন্ধ্যারাতে নকল ঔষধ সংরক্ষন করে ও মজুদ করে বিক্রির অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ২৫-সি এর ১(ডি) ধারায় গ্রেফতারকৃত ইব্রাহিম সরদার ও জহির উদ্দিন আহম্মেদ সুইটের বিরুদ্ধে মামলা করেন। উক্ত মামলায় তদন্তকারী কর্মকর্তা সদর পুলিশ
ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তুষার কুমান্ড মন্ডল গ্রেফতারকৃত দু’জনকে রোববার আদালতে সোপর্দ করে। পরে তাদেরকে রিমান্ডে আনা হবে বলে জানান। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি যশোরের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চাকলাদার ইদুল সাংবাদিকদের কাছে আন্দোলনের ব্যাপারে বলেন, আমরা এখন জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছি। যশোরের ডিসিকে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হবে। তার সঙ্গে আলোচনার পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, কোনও ফার্মেসিতে যদি নকল ও ভেজাল ওষুধ থাকে, তবে
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। সেক্ষেত্রে ওষুধ প্রশাসন অথবা ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করতে পারেন। কিন্তু পুলিশ কীভাবে বুঝবে এটি নকল ওষুধ। কেননা আমরা কোম্পানির কাছ থেকে ওষুধ নিয়ে সেগুলো বিক্রি করি। জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, নকল ওষুধ বিক্রি করলে পুলিশ তো তাদের আটক করবেই। এতে যদি তারা ধর্মঘট করে তাহলে কি করার থাকে। তারা যে কোম্পানির নকল ওষধ বিক্রি করছে সেই কোম্পানির প্রতিনিধির উপস্থিতিতে তাদের দু’জনকে
আটক করা হয়েছে। তাদের বিররুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে স্থানীয়রা বলছে ,বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি যশোরের নেতৃৃৃৃবৃৃৃৃন্দ ও
ব্যাবসায়িরা নকল ঔষধ বিক্রয়কারির পক্ষ নিয়ে অহেতুক দোকান পাট বন্দ রেখেছে। এতে করে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী জানাগেছে,বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নির্বাচন আসন্ন উপলক্ষে নেতৃবৃন্দ নিজেকে বেগবান করতে আন্দোলনে মাঠে নামাতে বাধ্য করছে।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর