বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সাভারে আলাদা অভিযানে ট্যাপেন্টাডল ও বিয়ার ক্যানসহ গ্রেফতার ৫

আমাদের বাংলা :    |    ০৪:২৬ পিএম, ২০২০-০৯-১৭

সাভারে আলাদা অভিযানে ট্যাপেন্টাডল ও বিয়ার ক্যানসহ গ্রেফতার ৫

 

রাজধানীর সন্নিকটে সাভারে আলাদা অভিযানে দুই স্থান থেকে ৪৩২ ক্যান বেলজিয়ান বিয়ারক্যান ও ৩১৬ পিস ট্যাপেন্টাডল সহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪ ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। নবীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ।

এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার গনকবাড়ী এলাকার হাসান অ্যাপার্টমেন্টের নিচ তলায় জিয়া ড্রাগ হাউস-২ থেকে ৩ জন ও সাভারের হারুরিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ট্যাপেন্টাডলসহ গ্রেফতাররা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার পিরুলি গ্রামের মুরাদ শেখের ছেলে নাইম ইসলাম (২১), ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থানার সাতমেরা গ্রামের আজিজ মিয়ার ছেলে আবু বক্কর (২১) ও কুড়িগ্রাম জেলার রৌমারি থানার বন্দবেড গ্রামের মোবারক হোসেনের ছেলে নুর নবী(২২)। তারা তিন জনই জিয়া ড্রাগ হাউজ-২ এর কর্মচারী।
অপরদিকে বিয়ার ক্যানসহ গ্রেফতাররা হলেন- সাভারের হারুরিয়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মকবুল আহমেদ ওরফে মুকুল (২৪) ও গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার নারায়নখানা গ্রামের আব্দুল আজিজের ছেলে হাফিজুর রহমান (২৬)। সে সিংগাইর নিউ মার্কেট সাজেদা ফাউন্ডেশনের তৃতীয় তলায় ভাড়া থাকতো।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪ জানায়, আশুলিয়ার ওই এলাকার জিয়া ড্রাগ হাউজ-২’ এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩১৬ (তিনশত ষোল) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা তিন জনই ড্রাগ হাউজ-২ এর কর্মচারী। এর আগেও ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করেছিল র‌্যাব।

অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হারুরিয়া এলাকায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে ওই এলাকার আবু বক্কর সিদ্দিক এর টিনের ঘরের মধ্যে অভিযান পরিচালনা করা হয় এসময় ৪৩২ ক্যান বেলজিয়ান বিয়ারক্যানসহ দুই জনকে গ্রেফতার করা হয়।

নবীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন জায়গা হতে এই বিয়ার ক্যান এবং অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সংগ্রহ করে আশুলিয়া ও সাভার থানা এলাকায় বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রিটেলেড নিউজ

 কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত


যশোর প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি

যশোর প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো  প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত


গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর