শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:২৫ পিএম, ২০২৪-০৬-২৯
সিরাজগঞ্জ প্রতিনিধি :
জেলার উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মোরসালিন ইসলাম (২০) নামে চালকের সহকারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিনচড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোরসালিন ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়া ডাঙ্গা গ্রামের তাইজুল ইসলামের ছেলে। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই ট্রাক রাজশাহীতে যাওয়ার সময় জেলার উল্লাপাড়া উপজেলার হরিনচড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কের নিচে পড়ে যায়। এসময় ট্রাকের হেলপার নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাজশাহী যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে চেষ্টা চলছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited