শিরোনাম
মো. আরফান উদ্দীন | ০৫:৫৭ পিএম, ২০২৬-১০-২০
তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় পথসভায় তিনি বলেন, ‘আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই।’ তাঁর এ বক্তব্যে দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।
ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর বাসযোগে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জে এ সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর রংপুর সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পথসভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আহসান হাবিব দুলু, তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সাবেক আহ্বায়ক এডভোকেট শাহ মাখদুম আলমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভা শেষে প্রধানমন্ত্রীর রংপুর মহানগরীর রাধাগোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পরিদর্শন করার কর্মসূচি রয়েছে। সেখানে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় ও কুশল বিনিময়ের করেন।
আমাদের বাংলা ডেস্ক : : মো সোহেল তালুকদার, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় মুঘলাই পাঠাতে দেরি হওয়ার ঘটনায় নিজের নারী সহকা...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙামাটির কোতোয়ালি থানার বিশেষ অভিযানে চুরি যাওয়া একটি ছাগল উদ্ধার, ২জন চোর ও ৯জন কিশোর সহ মোট ১১জà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আতোয়ার রহমান, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের উত্তর গিদারী বারটিকরী মধ্যপাড়à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে রাতের আঁধারে এক দরিদ্র কৃষকের স্বপ্ন চুà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো: সোহেল তালুকদার, পটুয়াখালী : শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক লম্বা ছুটি এবং দুই দিনব্যাপী বিচ à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো: সোহেল তালুকদার, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited