শিরোনাম
আবদুল্লাহ মজুমদার : | ০৮:৫২ পিএম, ২০২৬-১১-২২
চট্টগ্রামের বাঁশখালীতে রাজনৈতিক প্রভাব বিস্তার, হুমকি-ধমকি ও হয়রানির অভিযোগ উঠেছে মদন মেম্বার ওরফে আসহাব উদ্দিনের বিরুদ্ধে। সাবেক সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে পাপ্পার নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, এসব কর্মকাণ্ডে বাঁশখালী থানার ওসি রবিউলসহ পুলিশের আরও কয়েকজন কর্মকর্তা সহযোগিতা করছেন।
ভুক্তভোগী পক্ষের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তাঁদের উচ্ছেদের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও নানাভাবে হয়রানি করা হচ্ছে। রাজনৈতিক প্রভাব ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার আরও অনেক অসহায় মানুষকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগও রয়েছে আসহাব উদ্দিনের বিরুদ্ধে।
এদিকে জমি-সংক্রান্ত বিরোধের ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী পক্ষ। ৪ নভেম্বর ২০২৬ তারিখে বাঁশখালীর সিনিয়র সহকারী জজ আদালত একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন।
আদালতের আদেশে নালিশি 'খ' তফসিলভুক্ত ছয় শতক জমি থেকে বাদীকে উচ্ছেদ বা উচ্ছেদের চেষ্টা না করা, তাঁর শান্তিপূর্ণ ভোগদখলে বাধা সৃষ্টি না করা এবং ভেঙে যাওয়া ঘর পুনর্নির্মাণ ও সংস্কারকাজে বাধা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ১ থেকে ৬ নম্বর বিবাদীকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, বাঁশখালী থানার ওসি রবিউলের সঙ্গে যোগসাজশ করে তাঁদের হয়রানি করা হচ্ছে। এ কাজে থানার আরও কয়েকজন কর্মকর্তা সহযোগিতা করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
মদন মেম্বার ওরফে আসহাব উদ্দিনের বিরুদ্ধে এলাকার অন্য অসহায় মানুষের ক্ষতিসাধনের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, রাজনৈতিক পরিচয় ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
অভিযোগের বিষয়ে মদন মেম্বার ওরফে আসহাব উদ্দিন, সাবেক সংসদ সদস্যের ছেলে পাপ্পা এবং বাঁশখালী থানার ওসি রবিউলের বক্তব্য পাওয়া যায়নি।
মামুনুর রশিদ সেলিম : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ঐতিহ্য, সম্ভাবনা ও আধুনিক উন্নয়ন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে সরকার নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলে জানিà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে ছাপা, বাঁধাই ও সরবরাহের কাজ দ্রুত à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের সরকারি হাসপাতালগুলোতে কম দামে স্যালাইন সরবরাহের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ছিল জনস্বাস্থ্য...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্য...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : চট্টগ্রামের মজিদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দীর্ঘদিনের শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited