শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৫৮ পিএম, ২০২৬-০৯-২৭
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের অপার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানগুলোকে কেন্দ্র করে পর্যটন শিল্পের সঠিক বিকাশ ঘটাতে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন বক্তারা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুড়িগ্রামে আয়োজিত এক আলোচনা সভায় তাঁরা এ কথা বলেন।
রোববার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা। সভায় বক্তারা বলেন, সীমান্তঘেঁষা নদীমাতৃক জেলা কুড়িগ্রামে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। ধরলা ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী প্রাকৃতিক রূপ, চিলমারী নদীবন্দরসহ বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পর্যটকদের আকর্ষণ করতে পারে। তবে এজন্য অবকাঠামোগত উন্নয়ন, সঠিক প্রচার-প্রচারণা এবং পর্যটকদের জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, অধ্যক্ষ নূর বখত, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা মিলি এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন।
বক্তারা জেলায় পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে কুড়িগ্রামের সম্ভাবনাময় স্থানগুলোকে পর্যটন মানচিত্রে যথাযথভাবে তুলে ধরার সুপারিশ করা হয়।
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : কক্সবাজারের টেকনাফে ইজিবাইকে করে অস্ত্র ও গোলাবারুদ পরিবহনের সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডাà...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বরà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সহযোগিতায় হোসেনপুরস্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নুরুল আবছার, মহেশখালী : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলা...বিস্তারিত
মামুনুর রশীদ সেলিম : : পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মামলার বাদীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও তদন্ত খ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির ভুজপুরে গণধর্ষণ মামলার পলাতক আসামি মো.মনসুরকে নগরের পাহাড়তলী থানা এà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited