বাংলাদেশ   বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মাইজভান্ডারে লাখো ভক্তের সমাগমে খোশরোজ শরীফ সম্পন্ন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:১৩ পিএম, ২০২৬-০৮-২২

মাইজভান্ডারে লাখো ভক্তের সমাগমে খোশরোজ শরীফ সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে আধ্যাত্মিক সাধক ও উপমহাদেশের অন্যতম ওলিয়ে কামেল শাহ্সুফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর নাতি এবং গাউছিয়া রহমান মঞ্জিলের শাজ্জাদানশীন শাহ্সুফী মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারীর ৩ দিনব্যাপী পবিত্র খোশরোজ শরীফ শনিবার (২২ আগস্ট) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের আয়োজনে ২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত মাইজভান্ডার শাহী ময়দানে অনুষ্ঠিত হয় এ মাহফিল। সমাপনী দিনে শাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহ্সুফী মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী মাহফিলে তকরির পেশ করেন। তাঁর আগমনকে ঘিরে শাহী ময়দান ও আশপাশের এলাকায় ভক্তদের ব্যাপক সমাগম ঘটে।
মাহফিল শেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহ্সুফী মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী।
৩ দিনব্যাপী খোশরোজ শরীফ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মাইজভান্ডার দরবার শরীফে রওজা গোসল, গিলাফ ছড়ানো, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আজগার ও আলোচনা সভা।
সমাপনী দিন শনিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক আশেকানে মাইজভান্ডারী ও ভক্ত বিভিন্ন যানবাহনে মাইজভান্ডার শরীফে আসেন। এতে মাইজভান্ডার এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নাজিরহাট থেকে মাইজভান্ডার পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কজুড়ে ভক্তদের বহনকারী বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
খোশরোজ শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আগত আশেকানে মাইজভান্ডারী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের পক্ষে শাহাজাদা ছৈয়দ নূরুল বশর মাইজভান্ডারী।
 

রিটেলেড নিউজ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন উপকূলঘেঁষা রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎকেন্দ্র একনেকে অনুমোদন

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন উপকূলঘেঁষা রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎকেন্দ্র একনেকে অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : বাগেরহাট প্রতিনিধি:   দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলঘà...বিস্তারিত


দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক

দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক

আমাদের বাংলা ডেস্ক : : সিলেট প্রতিনিধি : দীর্ঘ দিন বন্ধ থাকার পর এবার নতুন পরিকল্পনায় পার্কটি সংস্কার করার উদ্যোগ নিয়েছà...বিস্তারিত


‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত’ করায় স্বীকৃতি ও পুরস্কার পেলেন সিরাজগঞ্জ পৌরসভা

‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত’ করায় স্বীকৃতি ও পুরস্কার পেলেন সিরাজগঞ্জ পৌরসভা

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হকঃ  জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত’ করায় à...বিস্তারিত


সরকারি বৃত্তি পেয়েছে অভিষেক বড়ুয়া

সরকারি বৃত্তি পেয়েছে অভিষেক বড়ুয়া

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সরকারি বৃত্তি অর্জন করেছে অভিষেক বড়ুয়া। সে লায়ন বিদর্শন বড়ুয়া ও ডà¦...বিস্তারিত


লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম শৈবাল এর সভা

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম শৈবাল এর সভা

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম 'শৈবাল' এর নিয়মিত সভা আগ্রাবাদে ১৪ সেপ্টেম্বর সংগঠনের প্রে...বিস্তারিত


সচেতনতায় মানবাধিকার সুরক্ষায় বড় হাতিয়ার : বিচারক মোঃ হাসানুল ইসলাম 

সচেতনতায় মানবাধিকার সুরক্ষায় বড় হাতিয়ার : বিচারক মোঃ হাসানুল ইসলাম 

আমাদের বাংলা ডেস্ক : : কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড চট্টগ্রাম বিভাগের উদোগে চট্টগ্রাম জেলা পরিষদ কনফারেন্স হলে আà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর