বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এনসিটি পরিচালনা : ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫৬ পিএম, ২০২৬-০২-০৮

এনসিটি পরিচালনা : ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে পিপিপি প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নিউমুরিং টার্মিনাল নিয়ে সরকার-টু-সরকার (জি-টু-জি) কাঠামোর আওতায় আলোচনা শুরু হয়। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং অপর পক্ষের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের মধ্যে একটি প্রকল্পভিত্তিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপ উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ‘পিপিপি কর্তৃপক্ষ এ পুরো নেগোশিয়েশন প্রক্রিয়ায় ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। আমরা সিদ্ধান্ত গ্রহণকারী নই, তবে কন্ট্রাক্টিং অথরিটি হিসেবে পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকি।’ চৌধুরী আশিক মাহমুদ জানান, ডিপি ওয়ার্ল্ড সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে চলমান আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এটি ইতিবাচক ও সঠিক পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। তিনি আরও জানান, ড্রাফট কনসেশন এগ্রিমেন্ট পর্যালোচনার জন্য ডিপি ওয়ার্ল্ড অতিরিক্ত সময় চেয়েছে। ফলে আলোচনার প্রক্রিয়া আরও কিছুদিন চলবে এবং এটি নির্বাচনের পরবর্তী সরকারের আমলেও অব্যাহত থাকতে পারে। পিপিপি প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এই প্রকল্পের আলোচনা শুরু হয়েছিল ২০১৯ সালে। গত এক মাসে চূড়ান্ত নেগোশিয়েশনের ধাপটি শুরু হয়েছে এবং তা অত্যন্ত নিবিড়ভাবে সরকারের বিভিন্ন পর্যায়ে চলছে। তবে এটি সম্পন্ন করতে আরও সময় লাগতে পারে।’ চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ‌ফলে এ সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার কোনো চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর