শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৪১ পিএম, ২০২৩-০৪-১৭
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের সাতটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। চলাচলের অনুপযোগী হওয়ায় সোমবার (১৭ এপ্রিল) ঢাকা থেকে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। ঈদে ঘরমুখী যাত্রীদের অসুবিধার কথা বিবেচনায় নতুন রেক প্রস্তুত করে বাতিল হওয়া ট্রেনটি ১৯ এপ্রিল সকাল ৮টায় ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে।রোববার (১৬ এপ্রিল) রাতে এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. শরিফুল আলম।
তিনি বলেন, আজ রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে কুমিল্লার হাসানপুর স্টেশনে অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনার শিকার হওয়ার কারণে ট্রেনটির সাতটি কোচ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত কোচগুলো চলাচলের অনুপযোগী হওয়ায় ১৭ এপ্রিল ঢাকা হতে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস পরিচালনা করা সম্ভব হচ্ছে না। নতুন রেক প্রস্তুত করে ১৯ এপ্রিল সকাল ৮ টায় ঢাকা স্টেশন হতে যাত্রা করবে।
তিনি আরও বলেন, যেসব যাত্রীরা ১৯ এপ্রিল যাত্রা করতে আগ্রহী তাদের সকাল ৮টার আগেই ঢাকা স্টেশনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। অন্যদিকে যেসব যাত্রী যাত্রা বাতিল করতে চান, তারা অনলাইনের মাধ্যমেই টিকিট রিফান্ড করতে পারবেন।ঈদে ঘরমুখী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রীদের অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited