বাংলাদেশ   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ঢাকা, ১৭ আগষ্ট ২০২৬

শফকত সাদিয়া আহমেদ    |    ১২:৫৩ পিএম, ২০২৬-০৮-১৭

ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলসহ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় মৎস্যচাষি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ বর্তমানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় মৎস্যচাষিদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, জলাশয় সংরক্ষণ এবং মৎস্য সম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

রিটেলেড নিউজ

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আহ্বানে ...বিস্তারিত

কুড়িগ্রামে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন 

কুড়িগ্রামে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন 

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওত...বিস্তারিত

৪৫০ পরিবারে মমতার মেহগনি গাছের চারা বিতরণ

৪৫০ পরিবারে মমতার মেহগনি গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ ...বিস্তারিত

হোমনায় এসএসসিতে প্রথম, দড়িচর উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক আতাউল মান্নান

হোমনায় এসএসসিতে প্রথম, দড়িচর উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক আতাউল মান্নান

আমাদের বাংলা ডেস্ক : : হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী দড়িচর à...বিস্তারিত

কটিয়াদীতে প্রবাসী রফিকের স্ত্রী ও শিশু সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ: সন্ধানের আকুল আকুতি পরিবার ও প্রবাসীর

কটিয়াদীতে প্রবাসী রফিকের স্ত্রী ও শিশু সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ: সন্ধানের আকুল আকুতি পরিবার ও প্রবাসীর

আমাদের বাংলা ডেস্ক : : কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী ও দশ বছরের অবুঝ সন্তà...বিস্তারিত

গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদ স্থগিত নির্বাচন, আসন্ন নির্বাচনের সাথে ভোটগ্রহণের সিদ্ধান্ত ইসির

গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদ স্থগিত নির্বাচন, আসন্ন নির্বাচনের সাথে ভোটগ্রহণের সিদ্ধান্ত ইসির

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫নং সাপমারা ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচà...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত

সর্বশেষ খবর