শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৮:২৭ পিএম, ২০২৪-০৫-১৯
প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন।
এর আগে এ মাসের শুরুতে ইংলিশ ফুটবল রাইটার্স’এসোসিয়েশনের ভোটেও বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ফোডেন। এর মাধ্যমে ২৩ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার এ বছর ডাবল এ্যাওয়ার্ড জয়ের কৃতিত্ব দেখালেন।
এবারের মৌসুমে এ পর্যন্ত প্রিমিয়ার লিগে ক্যারিয়ার সেরা ১৭টি গোল করেছেন ফোডেন। এ্যাওয়ার্ড জয়ের পর ফোডেন বলেছেন, ‘এই ধরনের এ্যাওয়ার্ড জয় দারুন এক অর্জণ, আমি সত্যিই গর্বিত। প্রিমিয়ার লিগকে বিশে^র অণ্যতম সেরা লিগ হিসেবে বিবেচনা করা হয়। অন্যান্য আরো শীর্ষ খেলোয়াড়দের মাঝে নিজেকে সেরা হিসেবে দেখতে পাওয়া সত্যিই বিশেষ কিছু। বিশেষ করে ক্লাবের জন্য কিছু করতে পারাটাও এর মাধ্যমে স্বীকৃতি পায়।’
ফোডেন আরো বলেন, ‘সব মিলিয়ে আমি সত্যিই দারুন খুশী। এবারের মৌসুম নিয়ে আমরা সবাই সন্তুষ্ট। পুরো মৌসুম জুড়ে গোল ও এ্যাসিস্টের ক্ষেত্রে আমি দলের হয়ে যতটুকু অবদান রাখতে পেরেছি তাতেই আমি খুশী। এজন্য আমি সকল সিটি স্টাফ, কোচ ও বিশেষ করে আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। কারন তাদের ছাড়া এই অর্জন অসম্ভব। এই সুযোগে যারা আমাকে ভোট দিয়ে সেরার মর্যাদা দিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। এই এ্যাওয়ার্ড আমার কাছে সত্যিই বিশেষ কিছু।’
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited