শিরোনাম
সংকাদদাতা, সিরাজগঞ্জ: | ০৬:১৫ পিএম, ২০২১-০৮-২৪
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে টানা ৮ দিন পানি বাড়তে থাকার পর যমুনার পানি স্থিতিশীল রয়েছে। অপরদিকে কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে হ্রাস পেতে শুরু করেছে যমুনার পানি। মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, শহর রক্ষা বাঁধ পয়েন্টের রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩২ মিটার। গত ২৪ ঘণ্টায় পানি প্রবাহ অপরিবর্তিত এবং বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ মিটার। ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন জানান, গত (২৩ আগস্ট) থেকে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে স্থিতিশীল রয়েছে। ২৫ আগস্ট পর্যন্ত এ স্থিতিশীল থাকবে। ২৬ আগস্ট থেকে আবারও দু-তিন দিন পানি বাড়তে পারে বলে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited