বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মতিঝিলের বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণে জরুরি গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫৮ পিএম, ২০২৫-১০-০৫

মতিঝিলের বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণে জরুরি গণবিজ্ঞপ্তি

 রাজধানীর মতিঝিল আইডিয়াল জোনসহ বিভিন্ন অবৈধ স্থাপনা দ্রুত সময়ের মধ্যে অপসারণের অনুরোধ জানিয়েছে সচিবালয়ের সরকারি আবাসন পরিদপ্তর। আগামী বৃহস্পতিবারের (৯ অক্টোবর) মধ্যে এসব অবৈধ স্থাপনা অপসারণ না করলে মোবাইল কোর্ট পরিচালনা করে এর ব্যয় অভিযুক্তের কাছ থেকে আদায় করা হবে।
গত ২৯ সেপ্টেম্বর সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপসচিব) নাহিদ-উল-যৌন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মতিঝিল আইডিয়াল জোনে ই-শ্রেণির ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭ ও ০৮ নং ভবন সংলগ্ন ১৬ টি আধা পাকা টিনশেড গ্যারেজ অবৈধভাবে/অনুমতি ব্যতিরেকে নির্মাণ করে যিনি/যারা ব্যবহার করছেন, আল হেলাল জোনে ই-শ্রেণির ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ নং ভবন সংলগ্ন ২০ টি আধা পাকা টিনশেড গ্যারেজ অবৈধভাবে/অনুমতি ব্যতিরেকে নির্মাণ করে যিনি/যারা ব্যবহার করছেন, ১৩ নং ভবনের পশ্চিম পাশে স্কুলঘর অবৈধভাবে/অনুমতি ব্যতিরেকে নির্মাণ করে যিনি/যারা পরিচালনা করছেন, আইডিয়াল জোনে ০৩ নং গেটের ভিতর আইডিয়াল ড্যাফোডিল এডুকেশন কেয়ার কোচিং অবৈধভাবে/অনুমতি ব্যতিরেকে যিনি/যারা পরিচালনা করছেন, ডি-শ্রেণির ৫২ নং ভবনের সামনে গ্যারেজ অবৈধভাবে/অনুমতি ব্যতিরেকে নির্মাণ করে যিনি ব্যবহার করছেন, ডি-শ্রেণির ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ১১১ ও ১১২ নং ভবনের সামনে অবৈধভাবে টিন দিয়ে ঘেরা অংশ যিনি/যারা ব্যবহার করছেন আগামী ৯ অক্টোবরের মধ্যে নিজ দায়িত্বে সে সকল অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অন্যথায় মতিঝিল সরকারি আবাসন এলাকার সুষ্ঠু পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা রক্ষার স্বার্থে সকল ধরনের অবৈধ স্থাপনা/গ্যারেজ/কোচিং সেন্টার/স্কুলঘর উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ/অপসারণের ব্যয় অভিযুক্তের কাছ থেকে আদায় করা হবে।
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর