শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৮:০৩ পিএম, ২০২৪-০৯-১১
মো.মাসুদুজ্জামান রাজীব,মীরসরাই:
সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে এসকিউ কারখানায় নিহত রফিক মেম্বারের স্ত্রী লায়লা বেগম বাদী হয়ে মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানায় ২৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় মীরসরাইয়ের বিএনপি ও যুবদলের ১৩ নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে ১১ সেপ্টেম্বর (বুধবার) সকালে উপজেলার স্থানীয় একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীদের পরিবার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেনের স্ত্রী রুজিনা আক্তার, হেলাল উদ্দিনের ভাই সালাহ উদ্দিন, ফরিদ হোসেনের বোন তাহসিন আক্তার, রাশেদুল আলমের বোন রোজিনা আক্তারসহ ভুক্তভোগী ১৩ জনের পরিবারের সদস্যরা।
মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, ‘গত ১ সেপ্টেম্বর রাতে শিল্পনগরে এসকিউ কারখানায় ডাকাতির উদ্দেশ্যে ১৪-১৫ জনের একটি দল প্রবেশ করে। পরবর্তীতে কারখানার নিরাপত্তাকর্মীরা অ্যালার্ম বাজালে আশেপাশের লোকজন ও উত্তেজিত জনতা একত্রিত হয়ে তাদের গণধোলাই দেন। সেখানে রফিক মেম্বার নিহত হন এবং সাথে থাকা অন্যরা বেশ আহত হন। যা পরের দিন কারখানা কর্তৃপক্ষ ও পুলিশের বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।দুঃখজনক বিষয় হলো; রফিক মেম্বার নিহতের ঘটনায় তার স্ত্রীর দায়ের করা মামলায় উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, মিঠানালা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ হানিফ, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন, যুগ্ম আহবায়ক করিম শাহ, মোশারফ হোসেন, মঘাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল মান্নান, বিএনপি নেতা মুসলিম উদ্দিন, লোকমান হোসেন, আনোয়ার হোসেন, মো. হাবিব, হাইতকান্দি ইউনিয়ন বিএনপি নেতা কামাল উদ্দিন, যুবদল নেতা রাশেদুল ইসলাম, মোঃ ফরিদকে আসামি করা হয়েছে। তারা বিগত ১৭ বছর আওয়ামী লীগ আমলে নির্যাতিত হয়েছে। যেখানে রফিক মেম্বারকে হত্যা করা হয়েছে সে কারখানা কর্তৃপক্ষকে মামলায় কোনো আসামি করা হয়নি। একটি চক্র প্রকৃত অপরাধীদের বাঁচাতে বিএনপি-যুবদলের নেতাকর্মীদের রাজনৈতিক ভাবে ঘায়েল করতে মামলায় তাদের আসামি করেছে।’
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited