শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৩১ পিএম, ২০২৬-১০-০১
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী দড়িচর উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন মো. আতাউল মান্নান। দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের সাম্প্রতিক সাফল্য ধরে রাখার পাশাপাশি শতভাগ পাসের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও দড়িচর উচ্চ বিদ্যালয় ৯৫.৬৫ শতাংশ পাসের হার নিয়ে হোমনা উপজেলায় প্রথম স্থান অর্জন করে। বিদ্যালয়ের ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন উত্তীর্ণ হয়। টিনশেড ভবন ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য অর্জিত হয়।
এ সাফল্যের পর নতুন নেতৃত্ব পেল বিদ্যালয়টি। গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় মো. আতাউল মান্নান প্রধান শিক্ষক পদে মনোনীত হন। উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নিয়োগপত্র অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণ করেন।
যোগদানের পর বিদ্যালয়ের অফিস কক্ষে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে নবনিযুক্ত প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ম্যানেজিং কমিটির সদস্যরা বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও দড়িচর উচ্চ বিদ্যালয় ৯৫.৬৫ শতাংশ পাসের হার নিয়ে হোমনা উপজেলায় প্রথম হয়েছে। এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গর্বের। দীর্ঘদিন ধরে একজন যোগ্য প্রধান শিক্ষকের প্রয়োজন ছিল। মো. আতাউল মান্নানকে প্রধান শিক্ষক হিসেবে পেয়ে তারা আশাবাদী।
তারা আরও বলেন, নতুন প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা, শতভাগ পাশের লক্ষ্য অর্জন এবং অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা হবে।
নবনিযুক্ত প্রধান শিক্ষক মো. আতাউল মান্নান বলেন, “এমন একটি সফল প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া অবশ্যই চ্যালেঞ্জের। ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়ের বর্তমান সাফল্য ধরে রাখার চেষ্টা করব। সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে শতভাগ পাসের লক্ষ্যে কাজ করতে চাই।”
তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সার্বিক উন্নয়নে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আহ্বানে ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী ও দশ বছরের অবুঝ সন্তà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫নং সাপমারা ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সফর কালে আজ বুধবার দুপুরে কুড়িগ্ৰাম সার্কিট হাউজে সাংবাদিকà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited